Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের

  • Reporter Name
  • আপডেট সময় : 08:43:48 pm, Sunday, 6 September 2026
  • 3 বার পড়া হয়েছে

​মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,

মাগুরার শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩২৮ বস্তা অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমলসার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
​রোববার সকালে শ্রীপুর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. সেলিনা ইয়াসমিন বাদী হয়ে অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলাটি করেন। আসামিরা হলেন— আমলসার পূর্বপাড়া গ্রামের বদিয়ার জোয়ার্দারের ছেলে শহীদ জোয়ার্দার এবং নবাব জোয়ার্দার। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন।
​স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম আমলসার বাজারে শহীদ জোয়ার্দারের দোকানঘর ও বাড়িতে অভিযান চালান। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া। অভিযানকালে অবৈধভাবে মজুদ করা ৩২৮ বস্তা সার জব্দ করে শ্রীপুর থানা হেফাজতে নেওয়া হয়।
​এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির বলেন, “কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছাতে উপজেলা কৃষি অফিস নিরলসভাবে কাজ করছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিজ নিজ এলাকার ডিলার, সাব-ডিলার ও ব্যবসায়ীদের তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি অভিযানে সার জব্দসহ জরিমানা করা হয়েছে এবং এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”
​শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
​অভিযানের বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম জানান, “কৃষকদের কৃত্রিম সংকটে ফেলে বা ভোগান্তিতে জড়িয়ে অবৈধভাবে মজুদ করার কোনো সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে বাজার ও সার সরবরাহ কেন্দ্রগুলোতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের

আপডেট সময় : 08:43:48 pm, Sunday, 6 September 2026