Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া

চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:38:32 pm, Wednesday, 2 September 2026
  • 32 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

বাংলাদেশের প্রথম হাইব্রিড টেলিভিশন চ্যানেল ‘ভিওডি বাংলা’র ২য় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ভিওডি বাংলার চট্টগ্রাম ব্যুরো আবদুস সাত্তার রানা’র সার্বিক ব্যবস্থাপনায় অভিনেতা ও উপাস্থাপক ইফরাদ আবেদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ, সাবেক প্রেস কাউন্সিল সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা মঈনুদ্দীন কাদেরী শওকত, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১৩), সংসদ সদস্য সাঈদ আল নোমান (চট্টগ্রাম-১০) এবং সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর।

এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. রাজিব হোসেন, আরটিভির ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম, এনটিভির মো. আলী রাশেদ, দৈনিক আজকের বাংলা’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমন, এটিএন নিউজের ইরফানুল হক, পূর্ববাংলার সম্পাদক আলী হোসেন, সিএইচডি টেলিভিশনের মোস্তফা জাহেদ, ঢাকা জার্নালের রিপোর্টার ও বিটিভির উপাস্থাপক আশিক আরেফিন,  দৈনিক দেশ বর্তমানের জিয়াউল হক ইমন,  দৈনিক সকালের সময়ের ব্যুরো চীফ এস এম পিন্টু, মোহনা টেলিভিশনের মো: রিয়াজ, ব্যাংকার উম্মে হাবিবা,এবং দৈনিক দক্ষিণ পূর্বের পারভেজ রেজা সহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি ভিওডি বাংলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অন্যান্য বক্তারা বলেন, দ্রুত ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের পাশাপাশি দেশের প্রান্তিক মানুষের সুখ-দুঃখ গণমাধ্যমে তুলে ধরতে অনলাইন ও টেলিভিশন ভিত্তিক সংবাদমাধ্যমের অবদান অপরিসীম।

তারা আরও আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সংগঠক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কর্তৃক প্রতিষ্ঠিত এই হাইব্রিড চ্যানেলটি আগামীতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা বজায় রাখবে।

উৎসবমুখর পরিবেশে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা

চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় : 01:38:32 pm, Wednesday, 2 September 2026