Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 02:18:43 pm, Sunday, 30 August 2026
  • 1 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

রেশন, পেনশন, সারা বছর কাজ, প্রকৃত মৎস্যজীবীদের অধীনে জলমহল এবং ন্যায্য মজুরির নিশ্চয়তা চাই দাবিতে নেত্রকোণার কলমাকান্দায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্ষেতমজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, পেনশন সুবিধা, সারা বছর কাজের নিশ্চয়তা ও ন্যায্য মজুরি বাস্তবায়নের দাবি জানানো হয়।
শনিবার  (২৯ আগস্ট) দুপুর দুই ঘটিকার সময় কলমাকান্দা উপজেলার সিপিবির কার্যালয়ে  বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উপজেলা কমিটির উদ্যোগে প্রতিনিধি সভা  অনুষ্ঠিত হয়,এবং সভা শেষে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কলমাকান্দা  উপজেলা কমিটির সভাপতি সুবাশ হাজং এর সভাপতিত্বে এবং  কমরেড রঞ্জন কুমার সাহার
সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-  সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর, নেত্রকোনা জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক কমরেড  হাবিবুর রহমান, নেত্রকোনা জেলা  ক্ষেতমজুর সমিতির সাংগঠনিক সম্পাদক রুপন কুমার সরকার (রুপক), কলমাকান্দা উপজেলা সিপিবির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান, কলমাকান্দা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড মৃত্যুঞ্জয় তালুকদার,দুর্গাপুর উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড আজিম উদ্দিন,দুর্গাপুর উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, কলমাকান্দা যুব ইউনিয়নের সভাপতি শরিয়ত উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন- ক্ষেতমজুর সমিতি  প্রতিষ্ঠার পর থেকে ক্ষেতমজুর সমিতিসহ গ্রামীণ মজুরদের জন্য সারা বছর কাজ, ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, সন্তানদের শিক্ষা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, ষাটোর্ধ্ব মজুরদের জন্য পেনশন এবং ভূমিহীনদের মধ্যে খাসজমি বণ্টনের মতো দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সংগঠনটি। তাছাড়া বাংলাদেশর কৃষি ও অর্থনীতিতে ক্ষেতমজুরদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তারা ন্যায্য মজুরি, সারা বছর কাজ, খাদ্যনিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে রেশনিং ব্যবস্থা, পেনশন সুবিধা, সারা বছর কাজের নিশ্চয়তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। ক্ষেতমজুরদের কাজ ও মজুরির অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জমি ও বাসস্থানের অধিকারও নিশ্চিত করা জরুরি। এসব দাবি আদায়ে গ্রাম পর্যায় থেকে ক্ষেতমজুরদের সংগঠিত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি কমরেড ডা. দিবালোক সিংহ বলেন-এ দেশের প্রতিটি গণতান্ত্রিক ও অধিকার আদায়ের আন্দোলনে ক্ষেত মজুর ও মেহনতি মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে। অথচ স্বাধীনতার এত বছর পরেও গ্রামীণ মজুররা দুই মুঠো ভাত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য সংগ্রাম করে যাচ্ছে।
তিনি আরও বলেন- আজকে কৃষি উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে কৃষক মার খাচ্ছে, আর অন্যদিকে কাজের অভাবে ক্ষেত মজুররা পথে বসছে। মেহনতি মানুষের শ্রমের উপযুক্ত মূল্য এবং ফসলের ন্যায্য দাম নিশ্চিত না করা হলে দেশের সামগ্রিক অর্থনীতি কোনো দিনই মজবুত হতে পারে না। বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, মুষ্টিমেয় লুটেরা ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ শ্রমজীবী মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। এই বৈষম্যমূলক ও শোষণমূলক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে গ্রামীণ জনপদের খেটে খাওয়া মানুষকে বামপন্থি আদর্শের পতাকাতলে আরও সুসংহত ও শক্তিশালী হয়ে ওঠার আহ্বান জানান।
এসময় প্রতিনিধি সভায়  উপজেলার বিভিন্ন গ্রাম কমিটির প্রতিনিধি ও ক্ষেতমজুর সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি

কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি

আপডেট সময় : 02:18:43 pm, Sunday, 30 August 2026