Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন

চবির আলাওল হলে শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:48:56 pm, Sunday, 23 August 2026
  • 45 বার পড়া হয়েছে
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আলাওল হল ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২২ আগস্ট, আলাওল হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য সাঈদ আল নোমান।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোঃ সফিকুল ইসলাম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাওল হল প্রভোস্ট অধ্যাপক জমালুল আকবর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে চবি সিনেট সদস্য ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, ‘খেলাধুলার  কোনো বিকল্প নেই, খেলাধুলা, সংস্কৃতি চর্চা, এসব আমাদের বিকাশের হাতিয়ার। সাধারণ মানুষের অংশগ্রহণে, স্বৈরাচার পতনের পরেও সমাজের অসংগতি সমূহ দূর হয়নি, মানুষ পরিবর্তন হয় কিন্তু সামাজিক কাঠামো পরিবর্তন না হলে, সেই সমাজের কালচার তথা আমাদের আর কোনো পরিবর্তন আমরা দেখতে পাব না।’
এসময়, তিনি বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি ও প্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার জন্য আহ্বান জানান এবং ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রীতিভোজের জন্য নিজ বরাদ্দে দশ হাজার টাকা উপহার দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজীজুল বারী হেলাল সবাইকে শুভেচ্ছা জানান এবং আলাওল হল মাঠের ফুটবল ম্যাচ তিনি দারুণভাবে উপভোগ করেছেন এবং কর্তৃপক্ষের কাছে খেলার পরিবেশের উন্নয়নের জন্য দৃষ্টি আকর্ষণ করেন।
আয়োজনে সভাপতির বক্তব্যে, চবি আলাওল হল প্রভোস্ট অধ্যাপক জমালুল আকবর চৌধুরী উপস্থিত অতিথি এবং বিজয়ী ও বিজিত উভয় দলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আলাওল হলকে একটি সুন্দর ও মনোরম আবাসিক হলে উন্নীত করতে আমাদের কাজ চলমান। আমাদের মাননীয় প্রধান অতিথি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন, তা হলো মাঠ সংস্করণ। হল মাঠ ও হলের সার্বিক পরিবেশের উন্নয়নে কাজ চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।’ এছাড়াও তিনি পরবর্তী থেকে হলে আয়োজিত সকল ক্রীড়া অনুষ্ঠানে খেলোয়ারদের স্পোর্টস বুট দেওয়ার ঘোষণা করেন এবং আলাওল হলকে খেলাধূলায় এগিয়ে নিতে আবাসিক শিক্ষার্থীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করবেন বলে জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল

চবির আলাওল হলে শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : 03:48:56 pm, Sunday, 23 August 2026