Dhaka , Wednesday, 12 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান? ম্যারাডোনার মৃত্যু নিয়ে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ধর্মান্তর ঠেকাতে ও জমি কেনাবেচায় কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের হাল ধরবেন কে? তালিকায় আছেন যারা সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী মানিকগঞ্জে গরু চড়ানো নিয়ে বিরোধে হামলা, মা-ছেলেসহ আহত ৩ মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি :- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বিপ্লব উদ্যান থেকে রাঙ্গুনিয়া: চট্টগ্রামে শহীদ জিয়ার স্মৃতি-ভূগোল ও ইতিহাসের বাঁক ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে হাসপাতালে ২৪ ঘণ্টা বিদ্যুৎ নিশ্চিতে সোলার ইনভার্টার স্থাপন পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্রীপুরে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের গোলাপগঞ্জ থেকে অনলাইন জুয়া চক্রের ০৪ জন সদস্য গ্রেফতার মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন জহিরুল আলম সৈরাচারী সরকারের মদতে খাল বেদখল ও ভরাট হয়ে গেছে- পানি সম্পদ প্রতিমন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে :- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রামগঞ্জে শিক্ষক সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রামগঞ্জের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি বিগত স্বৈরাচারী সরকারের পরোক্ষ মদতে খাল গুলো দখল ও ভরাট হয়ে গিয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রূপগঞ্জে এসএসসি পরীক্ষায় তিন বিদ্যালয়ে শতভাগ পাস যে কারণে আত্মহত্যার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট গোল উদযাপন করতে গিয়ে সুড়ঙ্গে পড়ে গেলেন ব্রাজিলের ফুটবলার, এরপর… ইরান নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে প্রমাণ করেছে: আরাগচি ১১ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা শামারুহ মির্জার শেখ হাসিনার ছায়া পেরিয়ে ঢাকা-দিল্লির সম্পর্ক কি নতুন পথে? ​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদে মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে দুর্দান্ত সাফল্য: ৫১ জনের ৫০ জনই জিপিএ-৫

ধর্মান্তর ঠেকাতে ও জমি কেনাবেচায় কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:16:30 pm, Wednesday, 12 August 2026
  • 2 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকরের প্রস্তুতির মধ্যেই এবার জোরপূর্বক ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন এবং জমি কেনাবেচায় নতুন বিধিনিষেধ আনার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের এক পর্যালোচনা সভায় তিনি জানান, রাজ্য সরকার দুটি পৃথক আইন প্রণয়নের কাজ করছে—একটি ধর্মান্তর নিয়ে, অন্যটি জমি কেনাবেচা সংক্রান্ত।

শুভেন্দু অধিকারী বলেন, “খুব শিগগিরই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করব। এরপর জোরপূর্বক ধর্মান্তর রোধে কঠোর আইন এবং জমি কেনাবেচার ক্ষেত্রেও নতুন আইনি বিধিনিষেধ আনা হবে।”

তবে নতুন ভূমি আইনে ঠিক কী ধরনের বিধিনিষেধ থাকবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে জমি বা সম্পত্তি কেনাবেচায় কোনো সরাসরি সীমাবদ্ধতা থাকবে কি না, সেটিও স্পষ্ট করা হয়নি।

সভায় বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অভিযোগ করেন, বিদেশি অর্থায়নে পরিচালিত কিছু সংগঠন জঙ্গলমহল ও বাঁকুড়ার দরিদ্র মানুষকে বিভ্রান্ত করছে এবং অবৈধ ধর্মান্তরের সঙ্গে জড়িত রয়েছে। যদিও এ অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

এ সময় তিনি নিজের সরকারের কয়েকটি পদক্ষেপের কথাও উল্লেখ করেন। তার দাবি, সীমান্তবর্তী জমি বিএসএফের হাতে হস্তান্তর, অবৈধ ওবিসি তালিকা বাতিল, ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা বন্ধ এবং মহররমে তলোয়ার বহন নিয়ন্ত্রণ—এসব উদ্যোগ ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে।

অন্যদিকে, ইউসিসি বাস্তবায়নের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। খসড়া বিধি পর্যালোচনার জন্য অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে চার সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। এরপর বিধানসভায় ইউসিসি বিল উত্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধির আওতায় বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তি বণ্টন এবং দত্তক গ্রহণের ক্ষেত্রে ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের পরিবর্তে অভিন্ন আইনি কাঠামো চালুর পরিকল্পনা রয়েছে। তবে সংবিধানগত সুরক্ষা পাওয়া শ্রেণিগুলোর অধিকার বহাল থাকবে বলে জানানো হয়েছে।

আগস্টের বাজেট অধিবেশনে বিলটি পাস হলে পশ্চিমবঙ্গ হবে ভারতে ইউসিসি কার্যকর করা চতুর্থ রাজ্য।

এদিকে ধর্মান্তর ও জমি কেনাবেচা নিয়ে পৃথক আইন আনার ঘোষণাকে ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে জমি হস্তান্তরের ক্ষেত্রে কী ধরনের বিধিনিষেধ আসতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান?

ধর্মান্তর ঠেকাতে ও জমি কেনাবেচায় কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ

আপডেট সময় : 04:16:30 pm, Wednesday, 12 August 2026