Dhaka , Monday, 10 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘চতুর্থ বিয়েটা কবে করছেন?’, আমিরকে নেটিজেনের প্রশ্ন চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনায় দারুণ সুযোগ রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন, যা বললেন মির্জা ফখরুল এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রূপগঞ্জে মাদকসেবীসহ ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড লক্ষ্মীপুরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান ডা:দিবালোক সিংহের চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে কামাল-শরীফ ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা চন্দনাইশে ‘মানবতার ফেরিওয়ালা’র প্রধান কার্যালয় উদ্বোধন: সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ রূপগঞ্জে পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩ ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন মৃত্যুর আগে শেষ কথায় কী বলেছিলেন ম্যারাডোনা, বেরিয়ে এল নতুন তথ্য ইরানের সঙ্গে যুদ্ধেই কেন অস্ত্র নিয়ে চাপে যুক্তরাষ্ট্র? এটিএমে কার্ড স্পর্শ করেই তোলা যাবে টাকা, নেই আটকে যাওয়ার ভয় আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর চরভদ্রাসনে শহিদুল ইসলাম বাবুল সংযোগ সেতু উদ্বোধনের পর মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত। হরিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত নোয়াখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু রাজাপুরের যুবলীগ নেতা রেজভী ভান্ডারিয়ায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি চেম্বার নেতার

এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট সময় : 02:28:08 pm, Monday, 10 August 2026
  • 1 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সোমবার সকাল ১০টায়।

এবার পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। আর ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

তবে ফলাফল আশানুরূপ না হলে শিক্ষার্থীদের জন্য রয়েছে খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

এবার পুরো আবেদন প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত পোর্টালে প্রবেশ করে শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য প্রথমে দিতে হবে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে।

পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হলে এসএমএসের মাধ্যমে ওই নম্বরেই ফল জানানো হবে।

এরপর স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলো পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ফি প্রদানের প্রক্রিয়ায় যেতে হবে।

দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ে আবেদন করলে দুই পত্রের জন্যই আবেদন করতে হবে।

প্রতি পত্রের জন্য পুনঃনিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বিকাশ, নগদ কিংবা সোনালী সেবাসহ নির্ধারিত ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।

ফি পরিশোধের পর আবেদন পাতায় ফিরে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।

তবে ফি পরিশোধের পর আবেদনে কোনো পরিবর্তন করা যাবে না এবং জমা দেওয়া ফি ফেরতযোগ্য নয়।

ফি দেওয়ার আগে নির্বাচিত বিষয়ে কোনো ভুল থাকলে ‘মুছে ফেলুন’ অপশনের মাধ্যমে তা সংশোধন করা যাবে।

আবার ফি পরিশোধের পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে আগের প্রক্রিয়ায় একই মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন করা যাবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত ই-পোর্টাল ছাড়া কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।

তাই ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘চতুর্থ বিয়েটা কবে করছেন?’, আমিরকে নেটিজেনের প্রশ্ন

এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

আপডেট সময় : 02:28:08 pm, Monday, 10 August 2026