Dhaka , Sunday, 9 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা চন্দনাইশে ‘মানবতার ফেরিওয়ালা’র প্রধান কার্যালয় উদ্বোধন: সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ রূপগঞ্জে পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩ ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন মৃত্যুর আগে শেষ কথায় কী বলেছিলেন ম্যারাডোনা, বেরিয়ে এল নতুন তথ্য ইরানের সঙ্গে যুদ্ধেই কেন অস্ত্র নিয়ে চাপে যুক্তরাষ্ট্র? এটিএমে কার্ড স্পর্শ করেই তোলা যাবে টাকা, নেই আটকে যাওয়ার ভয় আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর চরভদ্রাসনে শহিদুল ইসলাম বাবুল সংযোগ সেতু উদ্বোধনের পর মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত। হরিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত নোয়াখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু রাজাপুরের যুবলীগ নেতা রেজভী ভান্ডারিয়ায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি চেম্বার নেতার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস গোলাবাড়ী উত্তরপাড়ায় দীর্ঘদিনের পানির সংকটের অবসান সোহেল মেম্বারের উদ্যোগে আব্দুল বাসেত ওরফে বাসু মিয়ার বাড়িতে স্থাপন করা হলো টিউবওয়েল চন্দনাইশে উত্তর বরকল তরুণ সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে ঢাকার ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আহ্বায়কের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা তোফানকে কারণ দর্শানোর নোটিশ পাতে মাংস কম দেওয়া নিয়ে বিয়ের আসরে তুলকালাম, সংঘর্ষে আহত ৩ হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় মাগুরায় সিভিল সার্জন ডা. শামীম কবিরের সারপ্রাইজ পরিদর্শন জুলাই গণ-অভ্যুত্থান দিবস: রূপগঞ্জে দীপু ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও লাখো জনতার উল্লাস রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:04:21 pm, Sunday, 9 August 2026
  • 2 বার পড়া হয়েছে

আব্বাস উদ্দিন,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী। নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন, ফসলি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোহাগপুর চকবাজার সংলগ্ন জামিয়া ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসা মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ থেকে ৬০০ জন মানুষ অংশগ্রহণ করেন। হাজী মোহাম্মদ মুসা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জারু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আলকাস মিয়া, মহিউদ্দিন খান শ্যামল, হাজী মোহাম্মদ হেলাল শিকদার, শামসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ ও তলদেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী জনবসতি, ফসলি জমি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা ভাঙনের মারাত্মক ঝুঁকিতে পড়েছে। অবৈধ বালু উত্তোলনের কারণে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে বলেও তারা জানান।
সমাবেশে বক্তারা অবিলম্বে মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের জোর দাবি জানান। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা আরও বলেন, নদী ও নদীতীরবর্তী জনপদ রক্ষায় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় নদীভাঙনের কবলে পড়ে বহু পরিবার বসতভিটা ও ফসলি জমি হারানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
সমাবেশ থেকে স্থানীয় প্রশাসনের প্রতি অবৈধ বালু উত্তোলন বন্ধে জরুরি অভিযান পরিচালনা, বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার অপসারণ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : 08:04:21 pm, Sunday, 9 August 2026