
আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার কে,এম ডাঙ্গী ও মৌলভীরচর গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে নির্মিত ‘শহিদুল ইসলাম বাবুল সংযোগ সেতু’র উদ্বোধন করা হয়েছে। একই দিন মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সমাবেশ।শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে কে এম ডাঙ্গী গ্রামে আয়োজিত অনুষ্ঠানে কাঠের সেতুটির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। সৌজন্যে- স্পেন প্রবাসী ইউনুস আলী প্রামাণিক। সেতুটি নির্মাণের ফলে দুই গ্রামের মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পরে দুপুর ২টার দিকে উপজেলার সরদার বাড়ি মোড়ে স্পেন বিএনপির সহ-সভাপতি ও বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাবেক সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক স্পেনপ্রবাসী ইউনুস আলী প্রামাণিকের উদ্যোগে- মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। সমাবেশে মাদকের ভয়াবহতা তুলে ধরে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানান। তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন (সৌরভ) বিশেষ অতিথির বক্তব্যে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র আরমান আলী সিকদার এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর।
এছাড়া আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র শাজাহান সিকদার, এজিএম বাদল আমিন, মোঃ কুদ্দুস আলী, ওবায়দুর বাড়ি দিপু খান, মুনঞ্জরুল হক মৃধা, জাহাঙ্গীর আলম, মোস্তফা কবির, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, রিশাদ বেগ, কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, ফারুক হোসেন, ছাত্রদলের ও শুভ সালাউদ্দিন মোল্লা। মোঃ জাহাঙ্গীর সহ- বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সেতু উদ্বোধন ও মাদকবিরোধী সমাবেশকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এলাকাবাসী জানান, নতুন সেতুটি চালু হওয়ায় দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা অনেকটাই কমবে এবং মাদকবিরোধী কঠোর অবস্থান এলাকায় নিরাপদ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

























