Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা জন্মভূমি পাইকগাছায় পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী পটিয়া থানা পুলিশের দুর্ধর্ষ অভিযান; ০৪টি চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চক্রের ০৩ সদস্য গ্রেফতার আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে এক দিনের জন্যও দুদক স্বাধীনভাবে কাজ করেনি: সাবেক রাবি উপাচার্য কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম

টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির

  • Reporter Name
  • আপডেট সময় : 04:06:37 pm, Monday, 3 August 2026
  • 0 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,

বলিউডের আলোচিত সিনেমা ‘টক্সিক’-এর নতুন গান ‘তাবাহি’ প্রকাশের পর যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

বিশেষ করে কিয়ারাকে লক্ষ্য করে নানা ধরনের কটাক্ষ ও নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়ার পর এবার তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি। এসব সমালোচনাকে তিনি ‘অসুস্থ ও নোংরা মানসিকতার’ বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।

গানটি প্রকাশের পর অনেকেই প্রশ্ন তোলেন, একজন বিবাহিত নারী এবং সদ্য মা হওয়ার পর কিয়ারার এমন দৃশ্যে অভিনয় করা উচিত কি না। তবে একই দৃশ্যে অভিনয় করা যশও বিবাহিত এবং সন্তানের বাবা হলেও তাকে ঘিরে তেমন সমালোচনা দেখা যায়নি।

বিষয়টিকে সমাজের দ্বৈত মানদণ্ডের উদাহরণ হিসেবে দেখছেন হুমা কুরেশি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিয়ারাকে ঘিরে করা এসব মন্তব্য নারীবিদ্বেষী মানসিকতার পরিচয় বহন করে। তার ভাষায়, এ ধরনের মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন নেই। কারণ মানুষের মানসিকতা শুধু কথার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব নয়।

হুমার বিশ্বাস, শেষ পর্যন্ত সিনেমার অভিনেত্রী ও পরিচালকই জয়ী হবেন। আর ‘টক্সিক’ সিনেমাটিই সব প্রশ্ন ও সমালোচনার যথাযথ জবাব দেবে।

তিনি আরও বলেন, বাস্তব পৃথিবী অনেক সুন্দর হলেও ইন্টারনেটের পরিবেশ সব সময় তেমন নয়। তাই অনলাইন ট্রোলদের সঙ্গে তর্কে জড়িয়ে সময় নষ্ট করার কোনো অর্থ নেই। সিনেমা মুক্তির পর দর্শকরাই ছবিটির প্রকৃত মূল্যায়ন করবেন।

এদিকে বিতর্ক শুধু কিয়ারাকে ঘিরেই সীমাবদ্ধ থাকেনি। তার স্বামী ও বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়েছেন।

অনেকেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে কিয়ারার অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

তবে ‘টক্সিক’ ঘিরে আলোচনা ও বিতর্ক চললেও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, সব সমালোচনার চূড়ান্ত জবাব মিলবে বড় পর্দায়।

এখন দেখার বিষয়, মুক্তির পর ‘টক্সিক’ দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির

টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির

আপডেট সময় : 04:06:37 pm, Monday, 3 August 2026