Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা জন্মভূমি পাইকগাছায় পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী পটিয়া থানা পুলিশের দুর্ধর্ষ অভিযান; ০৪টি চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চক্রের ০৩ সদস্য গ্রেফতার আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে এক দিনের জন্যও দুদক স্বাধীনভাবে কাজ করেনি: সাবেক রাবি উপাচার্য কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন; সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

বাংলাদেশের ইতিহাসে এক দিনের জন্যও দুদক স্বাধীনভাবে কাজ করেনি: সাবেক রাবি উপাচার্য

  • Reporter Name
  • আপডেট সময় : 12:04:33 pm, Monday, 3 August 2026
  • 2 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি,

নাগরিক সমাজের বড় দায়িত্ব হলো সরকারকে বাধ্য করা, যেন পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে পারে।
একই কথা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা স্বাধীন দুদকের কথা বলি, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এক দিনের জন্যও দুদক স্বাধীনভাবে কাজ করেনি। দুদককে স্বাধীনভাবে কাজ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা আজ জন-আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

রোববার (২ আগস্ট) দুপুর ১২ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গণন হরকরা গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন গ্রীণ ফোরামের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা, অর্জন ও পরবর্তী বাস্তবতা নিয়ে ‘চব্বিশের জুলাই: জন-আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

এসময় রাবির সাবেক ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “আজকের বাংলাদেশে থানায় এক দলের লোক যে সহযোগিতা পাবে, অন্য দলের লোক কি সেই একই সহযোগিতা পাবেন? তাহলে আপনারা কোন আইনের শাসনের গল্প আমাদের শোনাচ্ছেন? এই জায়গাটা যতক্ষণ পরিষ্কার না হয়, ততক্ষণ আইনের শাসনের গল্প কেবলই গল্প। আইনের শাসনের প্রশ্ন এলে আমরা প্রথমেই কাদের কথা বলি? আমরা পুলিশ বিভাগের কথা বলি। পুলিশ বিভাগের সংস্কারের জন্য বহু কথা হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। পুলিশ সম্পর্কে আমাদের জনগণের, বিশেষ করে গত ১৭ বছরের যে অভিজ্ঞতা, তা মোটেও ইতিবাচক নয়। তবে দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি, পুলিশ বিভাগে অত্যন্ত মেধাবী ও সত্যিকার অর্থে ভালো মানুষও রয়েছেন। তাদের কাজের সঠিক পরিবেশ তৈরি করে দিতে পারে কেবল রাজনৈতিক নেতৃত্ব। সেই নেতৃত্বের জায়গায় মৌলিক পরিবর্তন না এলে পুলিশ বিভাগে ফেরেশতা বসিয়েও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাবে না।”

এসময় তিনি আরো বলেন,” নাগরিক সমাজের বড় দায়িত্ব হলো সরকারকে বাধ্য করা, যেন পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে পারে।
একই কথা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা স্বাধীন দুদকের কথা বলি, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এক দিনের জন্যও দুদক স্বাধীনভাবে কাজ করেনি। দুদককে স্বাধীনভাবে কাজ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা আজ জন-আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। এসব পদক্ষেপ যেন নেওয়া হয়, তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। এখন চুপ করে থাকার সময় নেই। এই রাষ্ট্রের যদি একটি ভালো ভবিষ্যৎ নিশ্চিত করতে হয়, তবে রাষ্ট্রকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে। দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, আস্তিক কিংবা নাস্তিক—সমাজের প্রতিটি শ্রেণির মানুষের নাগরিক অধিকার ও আইনি সুরক্ষার ক্ষেত্রে ভেদাভেদ করার কোনো অধিকার রাষ্ট্রের নেই। মানুষের অধিকারের প্রশ্নে আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যাই থাকুক না কেন, আমার অবস্থান যেন সবসময় একই রকম থাকে।”

এসময় সেমিনারে বিশ্ববিদ্যালয় গ্রীণ ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ্জ হোসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া এসময় প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা

বাংলাদেশের ইতিহাসে এক দিনের জন্যও দুদক স্বাধীনভাবে কাজ করেনি: সাবেক রাবি উপাচার্য

আপডেট সময় : 12:04:33 pm, Monday, 3 August 2026