Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা জন্মভূমি পাইকগাছায় পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী পটিয়া থানা পুলিশের দুর্ধর্ষ অভিযান; ০৪টি চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চক্রের ০৩ সদস্য গ্রেফতার আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে এক দিনের জন্যও দুদক স্বাধীনভাবে কাজ করেনি: সাবেক রাবি উপাচার্য কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন; সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে

চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান

  • Reporter Name
  • আপডেট সময় : 01:04:54 pm, Monday, 3 August 2026
  • 2 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে স্থানীয় জনতার হাতে মাদকসহ আটক হওয়ার অভিযোগে ধরা পড়া দুই তরুণকে পরবর্তীতে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রবিবার ২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরী এলাকায় স্থানীয় জনতা কয়েকজন তরুণকে আটক করেছে। ভিডিওতে উপস্থিত জনতা ও এক রিকশাচালকের কথোপকথনে আটক ব্যক্তিদের কাছে মাদকদ্রব্য থাকার দাবি করা হয়। এক পর্যায়ে একজনকে বলতে শোনা যায়, “চারজন চার কোণায় পাইছি… শরীরে পাইছি।” রিকশাচালকও দাবি করেন, আটক ব্যক্তিরা তাকে দ্রুত রিকশা চালাতে বাধ্য করেছিল এবং তাদের কাছে মাদকদ্রব্য ছিল।
স্থানীয় ইউপি সদস্য আনিছ জানান, গত ১ আগস্ট মধ্যরাতে কানাইমাদারী এলাকার দুই তরুণকে স্থানীয়রা আটক করে এবং তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার হয়েছে বলে তিনি শুনেছেন। তবে ঠিক কতটি ইয়াবা পাওয়া গেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
অন্যদিকে, পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত কানাইমাদারী এলাকার জামশেদ আলম (২২) ও মেহেদী হাসান সিফাত (২৩)-কে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাত্র ১৫-১৬ বছর বয়সে তারা একটি রাজনৈতিক মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

চন্দনাইশ থানা পুলিশের আদালতে দাখিল করা ফরওয়ার্ডিং প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট দিবাগত রাতে বরকল ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদনে তাদের স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন সংঘটিত হামলা, কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ, মারধর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর আবেদন করেন।
এ বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, “তাদের কাছ থেকে কোনো ধরনের ইয়াবা উদ্ধার করা হয়নি। তারা স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী। দক্ষিণ জেলা যুবলীগের নেতা মিজানুর রহমানের সঙ্গে তাদের একাধিক ছবি রয়েছে। এছাড়া রাজনৈতিক মামলায় তাদের সম্পৃক্ততার তথ্য থাকায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র

চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান

আপডেট সময় : 01:04:54 pm, Monday, 3 August 2026