Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা জন্মভূমি পাইকগাছায় পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী পটিয়া থানা পুলিশের দুর্ধর্ষ অভিযান; ০৪টি চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চক্রের ০৩ সদস্য গ্রেফতার আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে এক দিনের জন্যও দুদক স্বাধীনভাবে কাজ করেনি: সাবেক রাবি উপাচার্য কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম

জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল

  • Reporter Name
  • আপডেট সময় : 04:03:36 pm, Monday, 3 August 2026
  • 2 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর যুক্তরাজ্যে জ্বালানির দাম বেড়েছে। আর দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে পেট্রোলপাম্প থেকে জ্বালানি চুরির ঘটনাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

শিল্পসংশ্লিষ্ট বিশ্লেষণে দেখা গেছে, গত পাঁচ মাসে যুক্তরাজ্যের বিভিন্ন পেট্রোল স্টেশন থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৯৪ হাজার পাউন্ড মূল্যের জ্বালানি চুরি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা।

জ্বালানি চুরি প্রতিরোধে কাজ করা প্রতিষ্ঠান ‘ফোরকোর্ট আই’ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারির পরবর্তী পাঁচ মাসে পেট্রোলপাম্পে টাকা পরিশোধ না করে জ্বালানি নিয়ে চলে যাওয়ার ঘটনা আগের পাঁচ মাসের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় চুরি হওয়া জ্বালানির আর্থিক মূল্য বেড়েছে ৪৮ শতাংশ। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৯৪ হাজার পাউন্ডের জ্বালানি চুরি হচ্ছে।

একই সময়ে চুরি হওয়া জ্বালানির পরিমাণও ২৪ শতাংশ বেড়ে দৈনিক প্রায় ১ লাখ ৮ হাজার ৯০০ লিটারে পৌঁছেছে।

ফোরকোর্ট আই যুক্তরাজ্যের ৫৫০টি পেট্রোল স্টেশনের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করেছে। প্রতিষ্ঠানটির ধারণা, দেশজুড়ে বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার ৮৭২টি জ্বালানি চুরির ঘটনা ঘটছে। যুদ্ধের আগে এই সংখ্যা ছিল প্রায় ২ হাজার ৪০০।

এসব ঘটনার মধ্যে রয়েছে—জ্বালানি নেওয়ার পর কোনো অর্থ পরিশোধ না করেই গাড়ি নিয়ে চলে যাওয়া এবং জ্বালানি নেওয়ার পর টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে দাবি করা।

জ্বালানির দাম বাড়ায় পেট্রোলপাম্পের কর্মীরাও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। অনেক গ্রাহক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন, ভয়ভীতি দেখাচ্ছেন এবং কোথাও কোথাও সহিংস আচরণের ঘটনাও ঘটছে।

পরিস্থিতি মোকাবিলায় ‘ফোরকোর্ট আই’ মুখ শনাক্তকরণ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ফেসওয়াচ’-এর সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে। আগামী শরৎকাল থেকে দুই হাজারের বেশি খুচরা বিক্রেতাকে বিনামূল্যে অপরাধ শনাক্ত ও রিপোর্টিং প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

এদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় যুক্তরাজ্যে জ্বালানির দাম কয়েক দফা বেড়েছে। এপ্রিল মাসে দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের একটি কাঠামোগত সমঝোতার পর কিছুটা কমে আসে।

তবে শান্তি আলোচনা ভেঙে পড়ার পর আবারও জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। গত সপ্তাহে যুক্তরাজ্যে পেট্রোলের দাম মধ্যপ্রাচ্য সংকট শুরুর পর সর্বোচ্চ এবং ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ইরান যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করে কেউ অযৌক্তিকভাবে জ্বালানির দাম বাড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত বড় পরিসরে মূল্য কারসাজির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক তেলের দাম, অতিরিক্ত কর, জাতীয় বীমা ব্যয় এবং ব্যবসায়িক খরচ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। আর এর প্রভাব পড়ছে সাধারণ ভোক্তা থেকে শুরু করে পেট্রোলপাম্পের কর্মী ও খুচরা বিক্রেতাদের ওপর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির

জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল

আপডেট সময় : 04:03:36 pm, Monday, 3 August 2026