Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা সফর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা ২৬ সেপ্টেম্বর কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী চন্দনাইশ-আনোয়ারায় রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হাজী মোহাম্মদ রফিক, পেলেন মোটরসাইকেল উপহার ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি

  • Reporter Name
  • আপডেট সময় : 04:05:16 pm, Monday, 3 August 2026
  • 42 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

জসপ্রিত বুমরাহর চোটে ভারতের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেলেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে তাকে দলে অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২৯ বছর বয়সী ডানহাতি পেসার আকিব নবির বাড়ি কাশ্মীরের বারামুল্লা জেলার একটি গ্রামে। ভারতের সিনিয়র দলে সুযোগ পাওয়া জম্মু-কাশ্মীরের তৃতীয় ক্রিকেটার তিনি। এর আগে পারভেজ রসুল ও উমরান মালিক জাতীয় দলে খেলেছেন।

তবে আকিব নবি টেস্টে মাঠে নামলে গড়বেন নতুন ইতিহাস। তিনি হবেন ভারতের হয়ে টেস্ট খেলা প্রথম কাশ্মীরি ক্রিকেটার।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুতে চোট পান জসপ্রিত বুমরাহ। এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে শ্রীলঙ্কা সিরিজে রাখা হয়নি। বিসিসিআইয়ের বেঙ্গালুরু সেন্টার অব এক্সিলেন্সের চিকিৎসক দল মনে করছে, সামনে ব্যস্ত সূচি থাকায় বুমরাহকে তাড়াহুড়ো করে মাঠে ফেরানো ঝুঁকিপূর্ণ হতে পারে।

অন্যদিকে, আকিব নবির সাম্প্রতিক পারফরম্যান্স ছিল দুর্দান্ত। গত দুই রঞ্জি ট্রফি মৌসুমে তিনি নিয়েছেন ১০০টির বেশি উইকেট। ২০২৫-২৬ মৌসুমে সর্বোচ্চ ৬০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

সেই মৌসুমেই আকিব নবির দুর্দান্ত বোলিংয়ে জম্মু ও কাশ্মীর তাদের ইতিহাসে প্রথমবারের মতো রঞ্জি ট্রফি শিরোপা জেতে।

প্রথম শ্রেণির ক্রিকেটেও তার পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। ৪৩ ম্যাচে ১৮ দশমিক ৬৩ গড়ে তার শিকার ১৬২ উইকেট।

সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও ছিলেন আকিব নবি। সেখানে চার দিনের দুটি ম্যাচে ছয় উইকেট নেন তিনি। শ্রীলঙ্কার কন্ডিশন ও উইকেট সম্পর্কে আগের অভিজ্ঞতা আসন্ন টেস্ট সিরিজে তাকে বাড়তি সুবিধা দিতে পারে।

আইপিএলেও রয়েছে তার অভিজ্ঞতা। ২০২৬ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এই ডানহাতি পেসার।

এদিকে, নিতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দরও অন্তত প্রথম টেস্টে না থাকায় ভারতের বোলিং বিভাগে তৈরি হয়েছে কিছুটা সংকট।

এমন পরিস্থিতিতে আকিব নবির সামনে নিজেকে প্রমাণের বড় সুযোগ। শ্রীলঙ্কা সিরিজে ভালো পারফরম্যান্স করতে পারলে শুধু এই সফরেই নয়, ভবিষ্যতের জন্যও ভারতের টেস্ট দলে নিজের জায়গা শক্ত করতে পারেন কাশ্মীরের এই পেসার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা

ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি

আপডেট সময় : 04:05:16 pm, Monday, 3 August 2026