Dhaka , Wednesday, 8 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জলাবদ্ধতা নিরসনে সিডিএ–সেনাবাহিনীর জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় ইপিআই কার্যক্রম জোরদারে ওয়ার্ল্ড ভিশনের ব্যাগ প্রদান এত লজ্জার মুখে আগে পড়েনি ভারত কোয়ার্টারের আগে বাড়তি সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা ‘দিনেদুপুরে ডাকাতি’, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়ো আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে যা বলছে মিশর আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া ফতুল্লার উত্তর ভুইঘরে দরজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি পাহাড়ধসে নিহতের পরিবারের পাশে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল ফতুল্লায় হত্যা মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ইমনের বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা, গুলি ছুড়ে পালানোর অভিযোগ এমভি নাসরিন দুর্ঘটনার ২৫ বছর ৮ জুলাই “নিরাপদ নৌ দিবস” হিসেবে জাতীয় ঘোষণার দাবী মধুপুরে পাঠশালা প্রতিষ্ঠা করে নজির স্হাপন করলেন তৃতীয় লিঙ্গের প্রেমা উয়ারী-বটেশ্বরের ঐতিহ্য তুলে ধরতে স্মারক ডাকটিকিট উন্মোচন মধুপুরে হেরোইন ও ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক রামগঞ্জে যুবলীগের ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদলের সফর সাভারে হামলার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ সমাবেশ রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন রূপগঞ্জে শপিংয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ ক্যানসারে আক্রান্ত সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শহীদ জাহিদের মা চসিকের ৩৩০০ পরিচ্ছন্ন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ। ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত।  চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেপ্তার প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও দৃঢ় করতেই নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বনভোজন

‘দিনেদুপুরে ডাকাতি’, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়ো

  • Reporter Name
  • আপডেট সময় : 04:17:57 pm, Wednesday, 8 July 2026
  • 4 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

মহানাটকীয় লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এখন রেফারিং ও ভিএআরের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত।

সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে মিশরের বাতিল হওয়া গোলটি নিয়ে। ম্যাচে মিডফিল্ডার মোস্তফা জিকোর দারুণ এক গোলে ব্যবধান ২-০ করার উচ্ছ্বাসে ভাসছিল মিশর। কিন্তু গোল হওয়ার পর ভিএআরের হস্তক্ষেপে অনেক আগের একটি ঘটনার পুনঃপর্যালোচনা করে গোলটি বাতিল করা হয়। সেই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

ফুটবল বিশ্লেষক চ্যাডউইকের মতে, পুরো ঘটনাটি ছিল অত্যন্ত অস্বাভাবিক। তার প্রশ্ন, মাঠের রেফারি যখন সঙ্গে সঙ্গে কোনো ফাউলের সিদ্ধান্ত দেননি, তখন গোল হওয়ার পর এত পেছনের ঘটনা খুঁজে দেখে গোল বাতিলের প্রয়োজন কেন হলো?

একই সুরে কথা বলেছেন লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার। তার দাবি, এই ধরনের গোল বিশ্বের শীর্ষ লিগগুলোতে সাধারণত বৈধ হিসেবেই গণ্য হতো। ক্যারাঘারের ভাষায়, অন্য কোনো দলের বিপক্ষে হলে এমন গোল বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল।

সবচেয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিয়োর কাছ থেকে। তিনি পুরো ম্যাচকেই “দিনেদুপুরে ডাকাতি” বলে আখ্যা দিয়েছেন। মরিনিয়োর মতে, যদি সত্যিই ফাউল হয়ে থাকে, তাহলে রেফারির উচিত ছিল তখনই খেলা থামানো। গোল হওয়ার পর ভিএআরের মাধ্যমে সেটি বাতিল করা ফুটবলের জন্য হতাশাজনক।

অন্যদিকে ফুটবল বিশ্লেষক আলী আল গার্নি মনে করেন, “ডাকাতি” শব্দটি হয়তো কঠোর, তবে ম্যাচের প্রায় সব সংশয়পূর্ণ সিদ্ধান্তই আর্জেন্টিনার পক্ষেই গেছে। তিনি প্রশ্ন তোলেন, আর্জেন্টিনা যদি তখন ২-০ ব্যবধানে এগিয়ে থাকত, তাহলে কি একইভাবে ভিএআর অতীতের ঘটনা খুঁজে গোল বাতিল করত? তার মতে, এমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম।

ম্যাচ শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল ফেডারেশন। ফিফার কাছে দেওয়া লিখিত অভিযোগে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে ও তার সহকারীদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মিশরের বৈধ গোল বাতিল, সম্ভাব্য পেনাল্টি না দেওয়া এবং গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে প্রভাব ফেলেছে।

এখন ফিফার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে মিশর ফুটবল ফেডারেশন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসনে সিডিএ–সেনাবাহিনীর জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত

‘দিনেদুপুরে ডাকাতি’, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়ো

আপডেট সময় : 04:17:57 pm, Wednesday, 8 July 2026