Dhaka , Wednesday, 8 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জলাবদ্ধতা নিরসনে সিডিএ–সেনাবাহিনীর জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় ইপিআই কার্যক্রম জোরদারে ওয়ার্ল্ড ভিশনের ব্যাগ প্রদান এত লজ্জার মুখে আগে পড়েনি ভারত কোয়ার্টারের আগে বাড়তি সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা ‘দিনেদুপুরে ডাকাতি’, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়ো আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে যা বলছে মিশর আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া ফতুল্লার উত্তর ভুইঘরে দরজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি পাহাড়ধসে নিহতের পরিবারের পাশে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল ফতুল্লায় হত্যা মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ইমনের বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা, গুলি ছুড়ে পালানোর অভিযোগ এমভি নাসরিন দুর্ঘটনার ২৫ বছর ৮ জুলাই “নিরাপদ নৌ দিবস” হিসেবে জাতীয় ঘোষণার দাবী মধুপুরে পাঠশালা প্রতিষ্ঠা করে নজির স্হাপন করলেন তৃতীয় লিঙ্গের প্রেমা উয়ারী-বটেশ্বরের ঐতিহ্য তুলে ধরতে স্মারক ডাকটিকিট উন্মোচন মধুপুরে হেরোইন ও ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক রামগঞ্জে যুবলীগের ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদলের সফর সাভারে হামলার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ সমাবেশ রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন রূপগঞ্জে শপিংয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ ক্যানসারে আক্রান্ত সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শহীদ জাহিদের মা চসিকের ৩৩০০ পরিচ্ছন্ন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ। ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত।  চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেপ্তার প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও দৃঢ় করতেই নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বনভোজন

জলাবদ্ধতা নিরসনে সিডিএ–সেনাবাহিনীর জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 05:49:40 pm, Wednesday, 8 July 2026
  • 1 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এক জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১০:৩০টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শামসের সভাপতিত্বে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় সেনাবাহিনীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মহসিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিডিএর পক্ষ থেকে চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে চউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নূরুল্লাহ নুরী (অতিরিক্ত সচিব), সদস্য (প্রকৌশল) মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মাহবুবউল করিম, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক আহম্মদ মঈনুদ্দিন, কালুরঘাট–চাক্তাই সংযোগ সড়ক প্রকল্পের প্রকল্প পরিচালক রাজিব দাশসহ সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম নগরীর চলমান জলাবদ্ধতা পরিস্থিতি, তাৎক্ষণিক করণীয় এবং দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে বিভিন্ন সরকারি সংস্থার অধীন নগরীর ৩৯টি রেগুলেটর সার্বক্ষণিক সচল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এই রেগুলেটরগুলোর বেশিরভাগ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ),বাংলাদেশ সেনাবাহিনীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের আওতায় নির্মীত । সিদ্ধান্ত হয়, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এসব রেগুলেটরের কার্যকারিতা নিয়মিত তদারকি ও নিশ্চিত করা হবে। কোনো ধরনের অবহেলা বা ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভা শেষে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “স্মরণকালের সর্বোচ্চ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়া নগরবাসীর প্রতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে হিজড়াখালসহ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাধীন সব খালের কাজ সম্পন্ন করা। প্রকল্প এলাকা পরিদর্শন কালে আমরা খালের পানি প্রবাহ গতিশীল পেলেও খাল সমূহকে সংযোগকারী নালা সমূহে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে পানি খালে প্রবাহিত না হতে পেরে রাস্তায় উপচে আসতে দেখা যায়। প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত প্রকল্প সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতার কারণে নাগরিকদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা যতটা সম্ভব লাঘব করতে আমরা তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি। আজকের সভায় নগরীর রেগুলেটরগুলো সার্বক্ষণিক সচল রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ – চট্টগ্রাম সিটি কর্পোরেশন,বাংলাদেশ সেনাবাহিনী,চট্টগ্রাম ওয়াসা সহ সকল সেবাদানকারি প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করে যাবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসনে সিডিএ–সেনাবাহিনীর জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত

জলাবদ্ধতা নিরসনে সিডিএ–সেনাবাহিনীর জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 05:49:40 pm, Wednesday, 8 July 2026