Dhaka , Tuesday, 25 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ,হাজারো আদিবাসী শ্রমিক বেকার। পাগলা–জালকুড়ি সড়কে অটো ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ, যান চলাচল স্বাভাবিক আদালত পৃথকীকরণের প্রতিবাদে নারায়ণগঞ্জ আইনজীবীদের সংবাদ সম্মেলন হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাবে বিজেপির মিষ্টিমুখ রূপগঞ্জে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান বিয়া দিপু রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার ভাগার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ মীরগঞ্জে অবৈধ সার মজুত, খুচরা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

কোয়ার্টারের আগে বাড়তি সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:20:36 pm, Wednesday, 8 July 2026
  • 63 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। রোমাঞ্চকর এই জয়ের পর লিওনেল স্কালোনির দলের সামনে এসেছে আরও একটি ইতিবাচক খবর। শেষ আটের ম্যাচের আগে প্রস্তুতির দিক থেকে প্রতিপক্ষ সুইজারল্যান্ডের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

দুই দলের শেষ ষোলোর ম্যাচের চিত্র ছিল একেবারেই ভিন্ন। কানাডার ভ্যাঙ্কুভারে কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র করে সুইজারল্যান্ড। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে সুইসরা।

অতিরিক্ত সময় খেলার কারণে স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের ওপর বাড়তি শারীরিক চাপ পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি। ভ্যাঙ্কুভার থেকে কানসাস সিটিতে পৌঁছাতে সুইজারল্যান্ডকে প্রায় পাঁচ ঘণ্টার বিমানযাত্রা করতে হয়েছে।

অন্যদিকে আর্জেন্টিনার যাত্রা ছিল তুলনামূলক সহজ। আটলান্টায় মিশরকে হারানোর পর মাত্র দুই ঘণ্টার ফ্লাইটেই কানসাস সিটিতে পৌঁছে যায় স্কালোনির শিষ্যরা। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টার মধ্যেই তারা অনুশীলন ক্যাম্পে যোগ দেয়। বিপরীতে, একই দিন ভোর ৫টা পর্যন্ত মাঠে লড়াই করে এরপরই কানসাসের উদ্দেশে রওনা হয় সুইজারল্যান্ড।

আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। কাগজে-কলমে দুই দলই প্রায় সাড়ে তিন দিনের বিশ্রাম পেলেও অতিরিক্ত সময়ের ম্যাচ এবং দীর্ঘ বিমানভ্রমণের কারণে শারীরিকভাবে কিছুটা বেশি চাপে থাকবে সুইসরা।

তবে অতিরিক্ত সময় খেলার অভিজ্ঞতা আর্জেন্টিনার জন্যও নতুন নয়। শেষ ৩২-এর লড়াইয়ে মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটের পর আরও ৩০ মিনিট খেলতে হয়েছিল স্কালোনির দলকে। প্রচণ্ড গরমের সেই ম্যাচে জয় পেতে তাদেরও বাড়তি শক্তি খরচ করতে হয়েছিল। ফলে কোয়ার্টার ফাইনালে বিশ্রাম ও পুনরুদ্ধার—দুই দলের জন্যই বড় ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

কোয়ার্টারের আগে বাড়তি সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা

আপডেট সময় : 04:20:36 pm, Wednesday, 8 July 2026