Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এত লজ্জার মুখে আগে পড়েনি ভারত

  • Reporter Name
  • আপডেট সময় : 04:22:20 pm, Wednesday, 8 July 2026
  • 102 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেও ক্রিকেটে ঘটেছে বড় এক ঘটনা। ইংল্যান্ডের বিপক্ষে ১২৫ রানের বিশাল ব্যবধানে হেরে টি-টোয়েন্টি ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড গড়েছে ভারত।

মঙ্গলবার ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২০১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রেয়াস আইয়ারের দল মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায়। ফলে ১২৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা, আর হতাশা নিয়েই মাঠ ছাড়ে গৌতম গম্ভীরের শিষ্যরা।

এই হারের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের পুরোনো রেকর্ড ভেঙে যায়। এর আগে ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রানে হেরেছিল ভারত। সেই রেকর্ড এখন অতীত। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের পরাজয়।

টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় পরাজয়

  • ১২৫ রান — ইংল্যান্ডের বিপক্ষে (ট্রেন্ট ব্রিজ, ২০২৬)
  • ৮০ রান — নিউজিল্যান্ডের বিপক্ষে (ওয়েলিংটন, ২০১৯)
  • ৭৬ রান — দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (আহমেদাবাদ, ২০২৬)

ব্যাটিং ব্যর্থতার কারণেই আরেকটি বিব্রতকর রেকর্ডও গড়েছে ভারত। ২০০৮ সালের পর এই প্রথম টি-টোয়েন্টিতে ৮০ রানের নিচে অলআউট হলো দলটি। ৭৬ রানের এই ইনিংসটি ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানেই অলআউট হয়েছিল তারা।

শুধু তাই নয়, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র ১১.৪ ওভারেই ইনিংস শেষ হয়ে যায় ভারতের। এটিই টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সবচেয়ে দ্রুত অলআউট হওয়ার নতুন রেকর্ড। এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭.২ ওভারে অলআউট হয়েছিল ভারত।

এক ম্যাচেই তাই একাধিক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সাক্ষী হলো ভারত। ব্যাটিং ব্যর্থতা ও বড় ব্যবধানে পরাজয়—দুটিই দলটির জন্য নতুন করে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

এত লজ্জার মুখে আগে পড়েনি ভারত

আপডেট সময় : 04:22:20 pm, Wednesday, 8 July 2026