Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“গায়ের চামড়া দিয়ে জুতা বানালেও শোধ হবে না ঋণ” — এলাকাবাসীর জন্য নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কারে সাবেক কাউন্সিলর ও চেয়ারম্যান ঝুম্মুন সাহেব রামিসার নৃশংস হত্যাকাণ্ড দেশে ছাত্র সমাজের হৃদয়ে রক্তক্ষরণের শামিল: শহীদুল ইসলাম সাজু রামু উপজেলা ভূমি অফিসসহ ইউনিয়ন অফিসে পদ শূন্য : সেবা বঞ্চিত সাধারণ মানুষ নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প নামের মিল থাকায় বিএনপি নেতাকে পুলিশি হয়রানির অভিযোগ নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু, চট্টগ্রাম হাটহাজারীতে দিনব্যাপী জনসেবামূলক কর্মব্যস্ততায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি সিলেটে ঈদুল আজহা উপলক্ষে “রক্তের অনুসন্ধানে আমরা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসব “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়”— চট্টগ্রামে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনীতে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক কক্সবাজারের মুফতি মুহিববুল্লাহ হিল বাকী বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির ২ রাউন্ড ফাঁকা গুলি, ফুলবাড়ীতে ইয়াবাসহ আটক ১ রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬, পুলিশের ৩৮ রাউন্ড ফাঁকা গুলি শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ

রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬, পুলিশের ৩৮ রাউন্ড ফাঁকা গুলি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:03:18 pm, Friday, 22 May 2026
  • 2 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে রনি মিয়া (২৪) নামের এক যুবক গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছে। গত ২১মে বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত ১২ টা পর্যন্ত তারাবো উত্তরপাড়া এলাকার শ্রাবণ গ্রুপ এবং দক্ষিণপাড়া এলাকার নবী ভান্ডারীর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে তারাবো পৌরসভার উত্তরপাড়া এলাকার শ্রাবণ ও রুবেল গ্রুপের সঙ্গে দক্ষিণপাড়া এলাকার নাজমুল ও নবী ভান্ডারির গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাক্বিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও একপর্যায়ে গুলি বিনিময় হয়। দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় ১৩-১৪ টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হয়। আহতদের মধ্যে একজন রনি মিয়া(২৪)গুলিবিদ্ধ হয়েছে। সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা। সে নবী ভান্ডারীর পক্ষ নিয়ে সংঘর্ষে যোগ দেয়।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন বাড়িঘর, দোকানপাট ও যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা তারাবো বাজারের আব্দুর রফিক, মাহমুদ হোসেন ও আব্দুর রাজ্জাকের ফলের দোকান, সেলিমের রেস্টুরেন্ট সহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ৩৮ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। আহতদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“গায়ের চামড়া দিয়ে জুতা বানালেও শোধ হবে না ঋণ” — এলাকাবাসীর জন্য নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কারে সাবেক কাউন্সিলর ও চেয়ারম্যান ঝুম্মুন সাহেব

রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬, পুলিশের ৩৮ রাউন্ড ফাঁকা গুলি

আপডেট সময় : 07:03:18 pm, Friday, 22 May 2026