Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:10:31 pm, Monday, 20 April 2026
  • 84 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গার্মেন্ট কর্মীকে ঘরে ডুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফিরুজ প্রধান নামে এক বিএনপি নেতা বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জে তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে রবিবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়ার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গার্মেন্টস কর্মী ও পরিবারের লোকজন।

ভুক্তভোগী ও তার পরিবার জানান, দীর্ঘ দিন ধরে রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলী এলাকায় একটি বাড়িতে গার্মেন্টকর্মী তার স্বামীকে নিয়ে বসবাস করে আসছে। এদিকে কিছুদিন ধরে তারাবো পৌর বিএনপির সহ সভাপতি ফিরুজ প্রধান গার্মেন্টস কর্মীকে তার মোবাইল ফোনেসহ বিভিন্ন ভাবে কু প্রস্তাব দিয়ে আসছে। এমনকি রাজী না হলে তাকে ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এদিকে, গত শনিবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে বিএনপি নেতা ফিরুজ তার বসতঘরে অনধিকার প্রবেশ করে। এ সময় তিনি পেছন দিক থেকে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। বাধা দেয়ায়
তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এঘটনায় রবিবার রাতে গার্মেন্টসকর্মী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন

তবে এঘটনাটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেন বিএনপি নেতা ফিরুজ প্রধান। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল এমন অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবী করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আরো জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট সময় : 04:10:31 pm, Monday, 20 April 2026