Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫ পর্যটক রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই, নিরাপদ থাকতে পুলিশের পরামর্শ। শারদীয় দুর্গাপূজায় মোস্তফাপুরবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম সোহাগ চরভদ্রাসনে ৪৯ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ হিন্দু ভাইয়েরা আগের চেয়ে অনেক বেশি সুখে ও শান্তিতে আছেন – এমপি খোকন তালুকদার কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭

বিবাহ বিচ্ছেদ ও বাল্যবিয়ে প্রসঙ্গে কাজীদের কঠোর বার্তা দিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

  • Reporter Name
  • আপডেট সময় : 07:16:27 pm, Saturday, 4 April 2026
  • 104 বার পড়া হয়েছে

চঞ্চল,

জালিয়াতির মাধ্যমে বয়স লুকিয়ে বাল্যবিবাহ নিবন্ধন করলে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স চিরতরে বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজে জেলার মুসলিম ও হিন্দু বিবাহ নিবন্ধকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই কঠোর বার্তা দেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “বাল্যবিবাহ একটি সুন্দর জীবনের অকাল মৃত্যু ঘটায়। কোনো নিকাহ রেজিস্ট্রার যদি প্রলোভন বা চাপের মুখে নতি স্বীকার করে জন্ম সনদ যাচাই ছাড়া বিয়ে রেজিস্ট্রি করেন, তবে তাঁর বিরুদ্ধে শুধু মামলাই হবে না-তৎক্ষণাৎ তাঁর পেশাগত সনদ বাতিল করা হবে।”

তিনি প্রতিটি বিয়ের আগে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের নির্দেশ দেন।

দেশে ক্রমবর্ধমান তালাকের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, “পারিবারিক কলহ ও নৈতিক অবক্ষয়ের কারণে সংসার ভাঙার প্রবণতা বাড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিশুদের ওপর”। তিনি কাজীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কেবল বিবাহ নিবন্ধক নন, সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে দাম্পত্য কলহ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করুন।”

একটি শিক্ষিত ও আদর্শ লালমনিরহাট গড়ার পথে বাল্যবিবাহ ও যৌতুককে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন মন্ত্রী। তিনি স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রতিটি বাল্যবিয়ে রুখে দেওয়ার জন্য নিবন্ধকদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, নিকাহ রেজিস্ট্রার সমিতির জেলা সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা

বিবাহ বিচ্ছেদ ও বাল্যবিয়ে প্রসঙ্গে কাজীদের কঠোর বার্তা দিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

আপডেট সময় : 07:16:27 pm, Saturday, 4 April 2026