Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

লালমনিরহাটে শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রাণমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:58:17 pm, Friday, 3 April 2026
  • 42 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের মোগলহাট এলাকায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে একটি সমন্বিত প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “আমরা এমন একটি টেকসই অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছি যা একই সাথে শিক্ষা এবং নিরাপত্তার প্রতীক হিসেবে কাজ করবে। উত্তরাঞ্চলের বন্যার ভয়াবহতা বিবেচনায় রেখে এই ভবনটি বিশেষভাবে নকশা করা হয়েছে। এটি নির্মিত হলে বন্যায় বিপন্ন মানুষের জান-মালের সুরক্ষা কয়েক গুণ বৃদ্ধি পাবে।”

মন্ত্রী আরও যোগ করেন, “সরকারের অঙ্গীকার হলো দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আধুনিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া। এই দ্বিমুখী প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন কোমলমতি শিশুরা আধুনিক পরিবেশে পাঠদান পাবে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের সময় এটি অত্র এলাকার কয়েকশ পরিবারের জন্য নির্ভরযোগ্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান, নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সরকারের এই জনকল্যাণমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মোগলহাট এলাকাটি প্রতি বছর বন্যার সময় প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের তীব্র সংকটে পড়েন। এই বিশেষ ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে কয়েকশ মানুষের আশ্রয় নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

লালমনিরহাটে শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রাণমন্ত্রী

আপডেট সময় : 06:58:17 pm, Friday, 3 April 2026