Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

১৭ বছরের অরাজকতা দূর করে সিন্দুরমতি মেলায় ফিরল সম্প্রীতি: উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

  • Reporter Name
  • আপডেট সময় : 07:08:58 pm, Friday, 27 March 2026
  • 45 বার পড়া হয়েছে

চঞ্চল,

“যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করবে—এটাই সরকারের দায়িত্ব। মানুষ যাতে নির্বিঘ্নে সকল অনুষ্ঠান পরিচালনা করতে পারে, সেই সম্প্রীতির পরিবেশ বজায় রাখতেই আমি আপনাদের মাঝে ছুটে এসেছি।” আজ ২৭ মার্চ (শুক্রবার) সকালে লালমনিরহাটের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক সিন্দুরমতি মেলার শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে মেলার প্রাচীন ঐতিহ্য ও গত কয়েক বছরের দুর্দিন স্মরণ করে বলেন, “২০০ বছর আগে জমিদার আমলে শুরু হওয়া এই মেলা ঘিরে গত ১৭ বছর ধরে অরাজকতা, জুলুম, চাঁদাবাজি এবং অশ্লীল নৃত্যের আসর বসানো হতো। যার ফলে পুণ্যার্থীরা এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। গত বছর থেকে আমরা প্রশাসনের সহায়তায় এই কলঙ্কিত অধ্যায় বন্ধ করেছি।” তিনি আরও জানান, মেলাটিকে সম্পূর্ণ চাঁদাবাজি ও জুয়ামুক্ত রাখতে দুই জেলা প্রশাসনকে নিয়ে বিশেষ সমন্বয় সভা করা হয়েছে।

সিন্দুরমতি মেলার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, “আমি জরুরি কাজে ক্যাবিনেট মিটিংয়ের কারণে ঢাকা গিয়েছিলাম। কিন্তু এই মেলার টানে এবং আপনাদের আয়োজনের সম্মানে গতকালই আবার ফিরে এসেছি। মেলা কেমন হচ্ছে, তা জানতে ঢাকা থেকে বারবার ফোন করে খোঁজ নিয়েছি।” আগামীকাল তিনি আবারও রাষ্ট্রীয় কাজে ঢাকা ফিরে যাবেন বলে জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও মেলা প্রাঙ্গণে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হাজার হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন।

মেলায় স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে গৃহস্থালি ও কৃষি সামগ্রী। পাশাপাশি পাওয়া যাচ্ছে কাঠের তৈরি আসবাবপত্র , কাস্তে, হাতুড়ি, খন্তা ও উরুন-গাইনসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

রয়েছে বড় আকৃতির মাছ, দই, খৈ, মুড়ি-মুড়কি ও নানা রকমের মিষ্টান্নসহ বিভিন্ন ধরনের খাবার।

প্রায় ১৬.৫ একর আয়তনের এই বিশাল দিঘির ১৩ একর এলাকা বছরজুড়ে জলমগ্ন থাকে। মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পুণ্যার্থীরা স্নান ও পূজা সম্পন্ন করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

১৭ বছরের অরাজকতা দূর করে সিন্দুরমতি মেলায় ফিরল সম্প্রীতি: উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

আপডেট সময় : 07:08:58 pm, Friday, 27 March 2026