Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫ পর্যটক রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই, নিরাপদ থাকতে পুলিশের পরামর্শ। শারদীয় দুর্গাপূজায় মোস্তফাপুরবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম সোহাগ চরভদ্রাসনে ৪৯ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ হিন্দু ভাইয়েরা আগের চেয়ে অনেক বেশি সুখে ও শান্তিতে আছেন – এমপি খোকন তালুকদার কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭

উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:55:24 am, Sunday, 15 March 2026
  • 108 বার পড়া হয়েছে

চঞ্চল,

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, “নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহের মতো অভিশাপ দূর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য”।

শনিবার (১৪ মার্চ) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে এলজিইডি’র আওতাধীন ‘খেদাবাগ আরঅ্যান্ডএইচ-কাশিয়াবাড়ি প্রাইমারী স্কুল ভায়া চিরামালী জিপিএস’ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই সড়কটি স্থানীয় মানুষের যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কেবল রাস্তাঘাট নির্মাণকেই যথেষ্ট মনে না করে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলোকে সমূলে উৎপাটন করার ওপর বিশেষ জোর দেন।

এর আগে সকালে বড়বাড়িতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এ অংশ নিয়ে তিনি বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমেই একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়া সম্ভব”। একই দিন তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নবনির্মিত খেদাবাগ একরামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার একাডেমিক ভবন এবং বড়বাড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এসব কর্মসূচিতে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুরে মন্ত্রী কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির উপস্থিতিতে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

পরে কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্মিত বিশ্বের সর্ববৃহৎ কড়াই এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। আয়োজকরা জানান, ৭৭০ বর্গফুট আয়তনের এই বিশাল কড়াইয়ে একসঙ্গে প্রায় ১ লাখ মানুষের খাবার প্রস্তুত করা সম্ভব। অনুষ্ঠানের উদ্বোধন শেষে মন্ত্রী জানান, কুড়িগ্রাম ও লালমনিরহাটের মতো দুর্যোগপ্রবণ এলাকায় বন্যার সময় যখন মানুষ রান্না করতে পারে না, তখন এই কড়াই ব্যবহার করে দ্রুত বড় পরিসরে রান্না করা খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে সরকার ইতিবাচকভাবে দেখছে এবং ভবিষ্যতে ত্রাণ মন্ত্রণালয়ের কাজের সাথে এটি সমন্বয় করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে ত্রাণমন্ত্রী লালমনিরহাটের বড়বাড়ি-বুড়িমারী জাতীয় মহাসড়কে তিনটি প্যাকেজভুক্ত রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন। সবশেষে তিনি বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘সমতার ইফতার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে কয়েক হাজার সাধারণ মানুষের সাথে ইফতারে শরিক হন মন্ত্রী।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজুসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী।

দিনভর এসব উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কাজের মাধ্যমে মন্ত্রী বর্তমান সরকারের জনবান্ধব নীতির প্রতিফলন ঘটান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা

উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা

আপডেট সময় : 11:55:24 am, Sunday, 15 March 2026