Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’

  • Reporter Name
  • আপডেট সময় : 11:58:37 am, Thursday, 12 March 2026
  • 59 বার পড়া হয়েছে

চঞ্চল,

রাজধানীর চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা’র নবগঠিত কার্যকরী পরিষদের (২০২৬-২০২৭) এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নবগঠিত পরিষদের আগামী দুই বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং ঢাকার মাটিতে লালমনিরহাটের মানুষের ঐক্য ও ভাতৃত্ববোধকে আরও সুসংহত করা। সভায় লালমনিরহাট জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি বিশদ প্রস্তাবনা উপস্থাপন করা হয়, যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে সমিতির কার্যকর ভূমিকার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এমপি মাদক ও অপরাধ দমনে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। মাদকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার বিষয়ে মন্ত্রী বলেন, “আমাদের জেলা একটি সীমান্তবর্তী এলাকা, যার কারণে এখানে প্রচুর মাদকের প্রবেশ ঘটে এবং আমাদের যুবসমাজ আজ ধ্বংসের পথে। আমি স্পষ্ট করে বলে দিয়েছি, আগামী ১৮০ দিনের মধ্যে লালমনিরহাট জেলাকে মাদক ও ক্যাসিনো মুক্ত করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কোনো ছাড় না দিয়ে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে”।

অনুষ্ঠানে মন্ত্রী জেলার উন্নয়নে তার সুনির্দিষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “আমরা দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকেই অস্থির হওয়ার কিছু নেই। আমি প্রতিটি সরকারি বিভাগকে ১৮০ দিনের একটি লক্ষ্যমাত্রা দিয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আইন-শৃঙ্খলার উন্নয়নে কী কী কাজ হবে, তার একটি প্রতিবেদন বা বুকলেট শীঘ্রই জনগণের সামনে প্রকাশ করা হবে। বিমানবন্দর চালু, ফোর লেন সড়ক এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছি”।

বক্তব্যের শুরুতে তিনি জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “গত ফেব্রুয়ারি মাসের ১২ তারিখের নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনেই ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা আমাকে ‘ইঞ্জিন’ হিসেবে রেখেছেন এবং সাথে দুটি ‘বগি’ (অন্য দুই সংসদ সদস্য) দিয়েছেন, এই আস্থার প্রতিদান আমি উন্নয়নের মাধ্যমেই দেব”।

সমিতির সভাপতি ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুলতানা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা সমিতির পৃষ্ঠপোষক ও লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২
(আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দীন বাবুল। সাধারণ সম্পাদক এম. এ. হানিফ

লালমনিরহাটের সার্বিক উন্নয়নে সমিতির পক্ষ থেকে একটি বিশদ প্রস্তাবনা পেশ করেন এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার কবির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন

ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’

আপডেট সময় : 11:58:37 am, Thursday, 12 March 2026