Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাত মাহফিল

  • Reporter Name
  • আপডেট সময় : 11:59:51 am, Sunday, 15 February 2026
  • 51 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় রূপগঞ্জ উপজেলার মঠের ঘাট এলাকায় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম (মাসুম মেম্বার)। সঞ্চালনায় ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মো. তারিকুল ইসলাম তারেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, আহ্বায়ক সদস্য একে বাবু এনামুল হক, রূপগঞ্জ থানা ওলামা দলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন এবং সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিবসহ হিমেল, শাকিল খান, আলম হোসেন, রাজিব, তুহিন, আব্দুর রহিম খোকা, লিটন, সাদু, ফায়েজ, আবুল হোসেন, মোশারফ হোসেন ও সেলিম মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দলীয় নেতাকর্মীরা হামলা, মামলা ও নানা নির্যাতনের মধ্য দিয়ে কঠিন সময় পার করেছেন। সেই সংগ্রামের পর আল্লাহর রহমতে প্রিয় নেতা মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁরা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে দিপু ভূইয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
বক্তারা আরও বলেন, একটি মহল এখনো এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। তাঁরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দিপু ভূইয়ার নেতৃত্বে রূপগঞ্জে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না। ভবিষ্যতে মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে সবাইকে জনগণের পাশে থেকে দায়িত্বশীল রাজনীতি করার অঙ্গীকার করেন এবং রূপগঞ্জের সকল ভোটারকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন,যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-র সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে সম্মিলিতভাবে দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাত মাহফিল

আপডেট সময় : 11:59:51 am, Sunday, 15 February 2026