Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

এই নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ড. রিপন

  • Reporter Name
  • আপডেট সময় : 02:12:43 pm, Monday, 9 February 2026
  • 63 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, গণতন্ত্রের প্রধান সৌন্দর্য ও আকর্ষণ হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অথচ গত ১৭ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। একটি স্বৈরাচারী সরকার মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।

তিনি বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে জনগণ আবারও ভোটের অধিকার ফিরে পেয়েছে। তাই আসন্ন নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে কিনা, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগোবে কিনা—সবকিছুই নির্ভর করছে এই নির্বাচনের ওপর।

ড. রিপন আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি কোনো উগ্র ধর্মান্ধ গোষ্ঠী রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ মারাত্মক সংকটে পড়তে পারে। এমনকি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির সঙ্গে সম্পর্ক অবনতির মাধ্যমে দেশটি গাজা বা হামাস-নিয়ন্ত্রিত এলাকার মতো পরিস্থিতির শিকার হতে পারে। এ কারণে স্বৈরাচার ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়বে। সকল ধর্ম ও মতের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ধানের শীষ প্রতীকে ভোট এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, এই জনপদের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির সংকট নিরসন, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতসহ সর্বক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন সাধন করবো। কোনো নেতাকর্মীর দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না—সবাই নিরাপদে বসবাস করবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

এই নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ড. রিপন

আপডেট সময় : 02:12:43 pm, Monday, 9 February 2026