Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আমাদের অংগীকার দুর্নীতি মুক্ত দেশ গড়া: ডা. শফিকুর রহমান

  • Reporter Name
  • আপডেট সময় : 09:47:12 pm, Tuesday, 3 February 2026
  • 35 বার পড়া হয়েছে
উৎপল রক্ষিত,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান সেও যদি মেধাবী হয়, তার মেধাবিকাশের দায়িত্ব নিবে সরকার, দায়িত্ব নেবে রাষ্ট্র। আমরা চাই, তাদের মধ্যে থেকেও আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই। আমরা কথা দিচ্ছি পরিবার কেন্দ্রিক রাজনীতি রাজার ছেলে রাজা, রাজনীতির এ ধারা পাল্টে দেবো।
মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠ আয়োজিত ১১দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫৪ বছরে দেশ এবং জাতির কোন উন্নয়ন হয় নাই এ কথা আমি কোনদিন বলিনি এবং বলবো না। উন্নয়ন হয়েছে দুই ধরনের একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতাকর্মীর। জনগণের উন্নয়ন করতে গিয়ে রডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। জনগণের উন্নয়ন করতে গিয়ে বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের বুকে মাটির নিচে কত বস্তা আছে তা আমরা জানিনা।
তিনি আরো বলেন, এই ৫৪ বছরে বহু দলের নেতা-নেত্রীরা দেশ পরিচালনা করেছেন। তারা যখন প্রথম ক্ষমতায় বসেছেন তারা যে পরিমাণে সম্পদশালী ছিলেন ৫ বছর, ১০ বছর, ১৫ বছর পরে এই সম্পদ ৭০০-৮০০ গুণ বেড়ে গেছে। বাপের বাড়ি যাই হোক শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে।  এক সময় তারা আবার বলে এই সম্পদ তো তোমার না। বিপদের সময় পাহারা দিয়েছি এখন তুমি কে ? তখন অনেকে আত্মহত্যা করে, পাবনা গিয়ে আশ্রয় নেয়। অনেকেই মনের দুঃখে দেশ ছেড়ে চলে যায়। অনেকেই দেশ ছাড়তে গিয়ে কলাপাতার উপর শুয়ে থাকে। সেই ঘটনা বাংলাদেশের ঘটেছে। আবার অনেকে ছোট নৌকাতে পালাতে গিয়ে জোড়ায় জোড়ায় ধরা পড়েছে। এত বেজ্জতি জীবন এটা কোন মানুষের জীবন হতে পারে না।
ডা. শফিকুর রহমান বলেন, যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে এর নাম ইনসাফ। সবাইকে গলা কেটে সমান করে দেয়ার নাম ইনসাফ নয়। যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে। যুব সমাজ তৈরি হয়ে যাও। আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই।
তিনি বলেন, এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছে তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয় সেটার প্রমাণ আগে দেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন জনগণ কিছুটা বিশ্বাস করবে হ্যাঁ তাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদের বগলের নিচে রেখে বলেন আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়বো তাহলে বিষয়টা এমন হবে, আপনারা যা বলেন তা করেন না আর যা করেন তা বলে বলেন না। আমরা ওইটা চাই না।
নির্বাচনী এ জনসভায় সভাপতিত্ব করেন- গাজীপুর মহানগরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর পাঁচটি আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী, গাজীপুর-১ আসনে শাহ আলম বকশি, গাজীপুর-২ আসনের এড. আলী নাসের খান, গাজীপুর-৩ আসনের মাওলানা এহসানুল হক, গাজীপুর-৪ এর সালাউদ্দিন আইউবী, গাজীপুর-৫ এর মোহাম্মদ খাইরুল হাসান ও গাজীপুর জেলা জামাত ইসলামের আমীর ডা. জাহাঙ্গীর আলম, নায়েবে আমির মোহাম্মদ হোসেন আলী প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

আমাদের অংগীকার দুর্নীতি মুক্ত দেশ গড়া: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : 09:47:12 pm, Tuesday, 3 February 2026