Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

সীমান্তে ১৫ বিজিবির মাদকবিরোধী ঝটিকা অভিযান: ফেনসিডিল ও গাঁজাসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় : 04:13:20 pm, Thursday, 29 January 2026
  • 32 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযানে এক মাদক কারবারিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।

তিন সীমান্তে ভিন্ন ভিন্ন অভিযান: বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ভোর রাত ৩টা ৩০ মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তেলিপাড়া এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। বিজিবির বিশেষ টহল দল সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে মো. শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল (ফেনসিডিল) সিরাপ উদ্ধার করা হয়। আটক শরিফুল ভুরুঙ্গামারী উপজেলার মানিককাজী গ্রামের মো. আ. রশিদের ছেলে।

পৃথক অন্য দুটি অভিযানে গত বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে আদিতমারী উপজেলার দিঘলটারী সীমান্তের মাছানকুরা এবং রাত ৩টা ৩০ মিনিটে ফুলবাড়ীর শিমুলবাড়ী সীমান্ত থেকে ১৮.৩ কেজি ভারতীয় গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, ২০৬ বোতল ফেনসিডিল, ১৮.৩ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেলসহ জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৯৬ হাজার ৪৫০ টাকা। ধৃত আসামিকে মাদকসহ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ বা অস্ত্র-মাদক পাচার যাতে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে লক্ষে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।” তিনি আরও জানান, সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ দমনে বিজিবির এই কঠোর নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি

সীমান্তে ১৫ বিজিবির মাদকবিরোধী ঝটিকা অভিযান: ফেনসিডিল ও গাঁজাসহ আটক ১

আপডেট সময় : 04:13:20 pm, Thursday, 29 January 2026