Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল দেলপাড়া-চিতাশাল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে নারায়ণগঞ্জ সদর ইউএনও ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে মাঠে ডিসি জাহিদুল ইসলাম রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত পূবালী ব্যাংকের উদ্যোগে চরভদ্রাসনে ‘এক দেশ এক QR লেনদেন’ শীর্ষক BANGLA QR সভা অনুষ্ঠিত সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

পাইকগাছায়ভাটা শ্রমিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:52:11 pm, Monday, 26 January 2026
  • 69 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় ইটভাটা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ফাইভ স্টার ইটভাটা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন ও জননেতা মাওলানা আবুল কালাম আজাদ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আবুল কালাম আজাদ ইটভাটা শ্রমিকদের কঠোর পরিশ্রম ও দেশের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। ইসলাম শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে।
তিনি ভাটা মালিকদের প্রতি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং মানবিক ও উন্নত আবাসন সুবিধা প্রদানের আহ্বান জানান।

মতবিনিময় সভায় শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ, আপদকালীন সহায়তা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উৎপাদনের চাকা সচল রাখতে মালিক ও শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় শ্রমিকদের সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং সমাজে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত শ্রমিকরা তাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা ও সংকটের কথা তুলে ধরলে মাওলানা আবুল কালাম আজাদ সেগুলো মনোযোগসহকারে শোনেন এবং যথাসাধ্য সমাধানের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় ফাইভ স্টার ইটভাটার কয়েকশ’ শ্রমিক অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং উপস্থিত সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

পাইকগাছায়ভাটা শ্রমিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

আপডেট সময় : 07:52:11 pm, Monday, 26 January 2026