Dhaka , Wednesday, 11 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: রংপুরে ধরা পড়লো হাতীবান্ধার মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে : ড. মঈন খান রূপগঞ্জে মুক্তিপণের জন্য সাংবাদিককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার সাভারে ঈদকে ঘিরে র‌্যাবের বিশেষ অভিযান: হাতে-নাতে ৪ ছিনতাইকারী গ্রেফতার চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ গভীর রাতে মন্ত্রীর কুকুরছানা উদ্ধার অভিযান জোড়া শালিক আর স্মৃতির ভায়োলিন নারী-পুরুষ সমঅধিকারেই টেকসই উন্নয়ন জয়পুরহাটে স্ট্রবেরি চাষে কৃষকের বিঘায় লাভ আড়াই লাখ ৩৭৮ বছরের মল্লিকপুর জামে মসজিদ সংরক্ষণের অভাবে হারাচ্ছে মোগল ঐতিহ্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা শেষ দশকে যেসব ইবাদতে মনোযোগ বাড়াতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি আলোচনায় প্রধানমন্ত্রীর নতুন ধারার সিদ্ধান্ত পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মৃত্যু ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি এফ এম সিদ্দিকী

পাইকগাছায় জেলা সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:35:42 pm, Wednesday, 21 January 2026
  • 20 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সার্বক্ষণিক সেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে খুলনা জেলা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন আকস্মিকভাবে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হঠাৎ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এসময় তিনি ভর্তি রোগীদের চিকিৎসাসেবা ও খাদ্য সরবরাহের বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, প্রসূতি ওয়ার্ডসহ হাসপাতালের গুরুত্বপূর্ণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং রোগীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

রোগী ও তাদের স্বজনরা এবং হাসপাতালের চিকিৎসকরা প্রয়োজন অনুযায়ী ডাক্তার ও জনবল বৃদ্ধির দাবি জানালে জেলা সিভিল সার্জন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এছাড়া তিনি ডাক্তার, নার্স, সেকমো ও অন্যান্য কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়েও খোঁজখবর নেন।

স্বল্প সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতালের চিকিৎসক, সেকমো ও নার্সদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেবার মানে সন্তোষ প্রকাশ করেন তিনি। এবং এ ধারাবাহিকতা বজায় রেখে সেবার গুণগত মান আরও বৃদ্ধির নির্দেশনা দেন। তিনি বলেন, প্রাইভেট চেম্বারের মতো আন্তরিকতা ও মনোযোগ দিয়ে সরকারি হাসপাতালেও রোগীদের বিনামূল্যে সেবা দিতে হবে এবং রোগীদের কথা মনোযোগসহকারে শুনতে হবে।

এসময় তিনি জরুরি বিভাগে গ্যাস্ট্রিক, হার্টের ইঞ্জেকশন, স্যালাইনসহ প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধ মজুদ রাখার নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে যন্ত্র, ডেন্টাল চেয়ারের মতো অকেজো যন্ত্রপাতির তালিকা তৈরি করে তার দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন। জনবল সংকটসহ অন্যান্য সমস্যাও দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরিদর্শন শেষে জেলা সিভিল সার্জন উপজেলা সদরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ঘুরে দেখেন এবং সেবার মান পর্যবেক্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমান, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল, সিনিয়র স্টাফ নার্স মৌসুমী ফৌজদারি, উন্নতি রাণী মন্ডল, জয়ন্তী রায়, শামীমা সুলতানা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন

পাইকগাছায় জেলা সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

আপডেট সময় : 08:35:42 pm, Wednesday, 21 January 2026