Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন

গণভোটে জনসচেতনতা বাড়াতে ফতুল্লায় উদ্বুদ্ধকরণ সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:59:34 pm, Wednesday, 14 January 2026
  • 46 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের আয়োজনে গণভোট সম্পর্কে জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানাধীন ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণভোটের মাধ্যমে জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ পায়, যা গণতন্ত্রের মূল ভিত্তি।
তিনি বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলেই এই গণভোটের আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে গণভোট গ্রহণ করা হবে।জেলা প্রশাসক আরও বলেন, আগে ভোট দেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না, তবে এবার জনগণ নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। ‘হ্যাঁ’ বা ‘না’—যেটিতে ভোট দেবেন, সেটি সম্পূর্ণ ভোটারদের নিজস্ব সিদ্ধান্ত। প্রশাসনের উদ্দেশ্য হলো সবাইকে ভোটাধিকার প্রয়োগে সচেতন করা।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের এসিল্যান্ড আসাদুজ্জামান নুর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাছিনুর রহমান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সেলিম মিয়া, ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার পাশাপাশি নির্বাচন সংক্রান্ত ভ্রান্ত ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটার সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

গণভোটে জনসচেতনতা বাড়াতে ফতুল্লায় উদ্বুদ্ধকরণ সভা

আপডেট সময় : 08:59:34 pm, Wednesday, 14 January 2026