Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

বিএনপি ঐক্যবদ্ধ হলে ঝালকাঠির দুই আসনে বিজয় নিশ্চিত: বিলকিস জাহান শিরিন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:34:51 pm, Friday, 9 January 2026
  • 107 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। প্রধান অতিথি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ঝালকাঠির দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে হাত উঁচিয়ে সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বিলকিস জাহান শিরিন বলেন, “দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাদের মনোনয়ন দিয়েছেন, তা বিএনপির জন্য প্রাথমিক বিজয়েরই ইঙ্গিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের মধ্যে ঐক্য বজায় রাখা। বিভাজন থাকলে তার ফলাফল নেতিবাচক হবে।” বিএনপি ঐক্যবদ্ধ হলে ঝালকাঠির দুই আসনে বিজয় হবে এটা নিশ্চিত। তিনি আরও বলেন, “যারা দীর্ঘদিন ধরে দলের জন্য নির্যাতন সহ্য করেছে, রক্ত ঝরিয়েছে—তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কমিটি ও নেতৃত্ব নিয়ে বিভক্তি ভুলে গিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগ দেওয়া যাবে না।”
সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা এলেন ভুট্টো। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

বিএনপি ঐক্যবদ্ধ হলে ঝালকাঠির দুই আসনে বিজয় নিশ্চিত: বিলকিস জাহান শিরিন

আপডেট সময় : 07:34:51 pm, Friday, 9 January 2026