Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

বগুড়ায় কুয়াশা–হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত

  • Reporter Name
  • আপডেট সময় : 05:16:32 pm, Monday, 5 January 2026
  • 148 বার পড়া হয়েছে

তৌফিক এলাহি, বগুড়া প্রতিনিধি:

উত্তরের প্রবেশদ্বার খ্যাত বগুড়া জেলায় শীতের তীব্রতা দিনদিন বাড়ছে। টানা কয়েক দিন ঘন কুয়াশা, হিমেল বাতাস ও সূর্যের দেখা না মেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

সোমবার জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, রিকশা–ভ্যানচালক, নির্মাণ ও কৃষিশ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ। কনকনে শীতে অনেকেই ভোরে কাজে বের হতে পারছেন না—দৈনিক আয়ে পড়ছে নেতিবাচক প্রভাব। কেউ আগুন জ্বেলে, কেউ মোটা কাপড় জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

সকালে ঘন কুয়াশায় জেলার সড়ক ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বগুড়া–ঢাকা ও বগুড়া–রাজশাহী মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কা বাড়ায় দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন ধীরগতিতে চলছে।যাত্রী ও চালকদের মধ্যে বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে।

শীতকালীন সবজি ক্ষেত ও বোরো ধানের বীজতলার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। পর্যাপ্ত সূর্যালোক না পাওয়ায় ফসলের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। তীব্র শীতে আলুতে ডগা পচা এবং মরিচে পাতাকুকড়ী রোগ দেখা দিয়েছে—আবহাওয়া অনুকূলে না থাকলে বড় ধরনের ক্ষতির শঙ্কা রয়েছে।

এদিকে শীতজনিত রোগী বাড়ছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মোহাম্মদ আলী হাসপাতালে। সর্দি–কাশি, জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে বেশি আসছেন শিশু ও বয়স্করা। চিকিৎসকদের পরামর্শ,অপ্রয়োজনে রাত বা ভোরে বাইরে না যাওয়া এবং বাড়তি সতর্কতা অবলম্বন করা।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। আগামী কয়েক দিন রাত ও ভোরে তাপমাত্রা কমার পাশাপাশি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে স্থানীয় ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

বগুড়ায় কুয়াশা–হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত

আপডেট সময় : 05:16:32 pm, Monday, 5 January 2026