
মাহবুবুর রহমান(শান্ত),
ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা মোসা. সেলিনা বানুর নিকট মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা বিষয়ক সমন্বয়ক কমিটির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল, সদস্যসচিব ও চিফ এজেন্ট ফেরদৌস হোসেন রনি, নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র সদস্য নান্টু মুন্সি, সাবেক কমিশনার বাদল সরদার, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুদ্দৌলা খোকন, যাত্রাবাড়ী থানা যুগ্ম আহ্বায়ক এহেতাশেম উদ্দিন নকিব, যাত্রাবাড়ী থানা কমিটির সদস্য তারেক এবং অ্যাডভোকেট শামীমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি প্রদর্শন করেন এবং আসন্ন নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপির বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

























