Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

পাইকগাছায় অবৈধ মাটি কাটায় যৌথ অভিযানে ২ জন আটক; ১ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 04:09:17 pm, Saturday, 27 December 2025
  • 87 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা উপজেলার চাদঁখালী ইউনিয়নে সরকারি খাস জমি ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১১টা থেকে গভীর রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ যৌথ অভিযানে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানটিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী সহ সেনা ও পুলিশ সদস্য বৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানকালে চাদখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় ভেকু মেশিন ব্যবহার করে সরকারি খাস জমি থেকে মাটি কাটার সময় অভিযুক্তদের আটক করা হয়। এসময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আমির হোসেন গাজীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শত টাকা জরিমানা প্রদান করা হয়। অপরজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার কাছ থেকে মুচলেকা গ্রহণ করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এছাড়াও ঘটনাস্থল থেকে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত ভেকু মেশিন এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনের তিনটি ব্যাটারি জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারি খাস জমি ও বেড়িবাঁধ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতি সাধনে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় অবৈধ মাটি কাটায় যৌথ অভিযানে ২ জন আটক; ১ বছরের কারাদণ্ড

আপডেট সময় : 04:09:17 pm, Saturday, 27 December 2025