Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

কিশোরগঞ্জে নরসুন্দা তীরে বিশ্বাসের বিস্ফোরণ: পাগলা মসজিদে ৩৫ বস্তা দান।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:06:07 pm, Saturday, 27 December 2025
  • 73 বার পড়া হয়েছে

সোহানুর রহমান বাপ্পি, ক্রাইম রিপোর্টার:

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানসিন্দুক খুলে পাওয়া গেছে ৩৫ বস্তাভর্তি টাকা। দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দানসিন্দুকগুলো খোলা হয়।

সাধারণত প্রতি তিন মাস অন্তর দানসিন্দুক খোলা হলেও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার সময় কিছুটা বেড়েছে। দীর্ঘ সময় পর দানসিন্দুক খোলা হওয়ায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স সংযোজন করা হয়েছে।

দানসিন্দুক খোলার পর মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের তত্ত্বাবধানে শুরু হয়েছে টাকা গণনার কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ।

এর আগে, সর্বশেষ গত ৩০ আগস্ট পাগলা মসজিদের দানসিন্দুক খোলা হয়েছিল। সে সময় ৩২ বস্তা টাকা পাওয়া যায় এবং প্রায় সাড়ে ১১ ঘণ্টা গণনা শেষে পাওয়া যায় রেকর্ড পরিমাণ ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও উদ্ধার করা হয়। সে সময় প্রায় ৫০০ জন একযোগে গণনার কাজে অংশ নেন।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের দানসিন্দুক থেকে প্রাপ্ত অর্থও আগের মতোই মসজিদের উন্নয়ন, গরিব ও অসহায়দের সহায়তা, মাদরাসা ও এতিমখানা পরিচালনাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

উল্লেখ্য, পাগলা মসজিদ কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত। প্রথমদিকে মাত্র ১০ শতাংশ জমির ওপর নির্মিত এই মসজিদ বর্তমানে বিস্তৃত হয়েছে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর। তিনতলা বিশিষ্ট মসজিদটিতে রয়েছে পাঁচতলা ভবনের সমান উচ্চতার একটি সুউচ্চ মিনার, যা দূর থেকেও দৃষ্টিগোচর হয়।

এই মসজিদে একসঙ্গে প্রায় ৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এছাড়া নারীদের জন্য রয়েছে পৃথক নামাজের ব্যবস্থা। ধর্মপ্রাণ মানুষের অগাধ বিশ্বাস ও দানের কারণে পাগলা মসজিদ আজ দেশের অন্যতম আলোচিত ও ব্যতিক্রমী দানকেন্দ্রে পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

কিশোরগঞ্জে নরসুন্দা তীরে বিশ্বাসের বিস্ফোরণ: পাগলা মসজিদে ৩৫ বস্তা দান।

আপডেট সময় : 04:06:07 pm, Saturday, 27 December 2025