Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • আপডেট সময় : 12:00:41 pm, Sunday, 30 November 2025
  • 76 বার পড়া হয়েছে

মোঃ মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভুলতা ইউনিয়ন ঠাকুর বাড়ি টেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় এবং দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।

শুক্রবার(২৮ নভেম্বর) বিকালে ঠাকুর বাড়ি টেক সমাজবাসীর উদ্যোগে রূপগঞ্জ থানার বিএনপির সদস্য কবির হোসেনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং ভুলতা ইউনিয়ন যুবদলের সহ-যুববিষয়ক সম্পাদক মাসুদ রানা সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম পিন্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ,ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহম্মেদ নুরু, ভুলতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,ভুলতা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান,ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ, রফিকুল ইসলাম,আবু হানিফ,মাসুম মোল্লা,টিপু সুলতান,মাহবুব,সালাউদ্দিনসহ নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া, দেশনেত্রীর সুস্থতার জন্য সাধারণ মানুষও এই দোয়ায় শরিক হন।
মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফয়সাল হোসেন মোনাজাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ জীবন কামনা করে আবেগঘন প্রার্থনা জানানো হয়। নেতৃবৃন্দ এসময় দেশনেত্রীর চিকিৎসার বিষয়ে সরকারের কাছে জোর দাবি জানান এবং তাঁর সুস্থতা কামনায় সকলকে আরও বেশি করে দোয়া করার আহ্বান জানান।

বক্তারা বলেন,গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর সুস্থতা বাংলাদেশের গণতন্ত্র এবং আপামর জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা বিশ্বাস করি, আপনাদের সকলের সম্মিলিত দোয়ায় আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে তুলবেন।

নেতাকর্মীরা জানান, দেশের বিভিন্ন স্থানে একইভাবে তাঁর সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
অনুষ্ঠান শেষে সকলের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

আপডেট সময় : 12:00:41 pm, Sunday, 30 November 2025