Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নির্বাচনী সভায় জব্বার: কোরআনের আইন প্রতিষ্ঠায় জুলম-নির্যাতন দূর হবে

  • Reporter Name
  • আপডেট সময় : 05:50:52 pm, Monday, 24 November 2025
  • 29 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ–৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের মানুষই তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার সুযোগ পাবে। রবিবার বাদ যোহর ফতুল্লার পশ্চিম শিয়াচরের জান্নাতুল ফেরদৌস জামে মসজিদে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।সভায় মাওলানা জব্বার আরও বলেন, “দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে, জুলম–নির্যাতন দূর হবে। এজন্য সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া প্রয়োজন।”
ফতুল্লা অঞ্চলের প্রধান সমস্যা নিয়ে তিনি বলেন, “আমাদের প্রধান সমস্যা পয়ঃনিস্কাশন। আপনারা আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ এ অঞ্চলের পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।”পরে শিয়াচর আল হিকমা একাডেমিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি সমাজে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আগে দেখা যেত মাদকের কারণে ছেলেরা মা–বাবাকে মেরে ফেলতো, আর এখন মা–বাবাও ছেলেকে হত্যা করছে। এই মাদকের আগ্রাসন থেকে মুক্তি পেতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”এদিন কুতুবপুরের পশ্চিম নন্দলালপুরে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারীদের কর্মপরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। জামায়াতে ইসলামী বিজয়ী হলে শিল্পকারখানায় নারীদের কাজ নারীদের মাধ্যমেই পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।”
গণসংযোগ ও আলোচনার বিভিন্ন কর্মসূচিতে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মুফতি জাহাঙ্গীর আলম, মহানগর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মাইনউদ্দিন মিয়া, জামায়াত নেতা অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নির্বাচনী সভায় জব্বার: কোরআনের আইন প্রতিষ্ঠায় জুলম-নির্যাতন দূর হবে

আপডেট সময় : 05:50:52 pm, Monday, 24 November 2025