Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 08:22:01 pm, Saturday, 5 September 2026
  • 3 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা,

ধর্ম, সম্প্রদায় কিংবা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে নয়, দেশের সব নাগরিক সমান অধিকার ও নিরাপত্তা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশে কোনো জনগোষ্ঠীকে আলাদাভাবে ‘সংখ্যালঘু’ হিসেবে চিহ্নিত করার প্রয়োজন নেই; সবার প্রথম পরিচয় বাংলাদেশি নাগরিক।
রাজধানীর পলাশীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব-১৪৩৩ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। ধর্মীয় বা সামাজিক পরিচয় ব্যক্তির নিজস্ব পরিচয়ের অংশ হলেও রাষ্ট্রের কাছে সবাই সমান। একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠায় এ মূল্যবোধকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ভোটব্যাংক হিসেবে দেখার যে প্রচেষ্টা ছিল, সচেতন জনগণ তা প্রত্যাখ্যান করেছে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সুযোগ না দিয়ে সব নাগরিকের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করতে হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। সে অনুযায়ী সব ধর্মের মানুষের উপাসনালয় ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে আয়োজনের পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। শুধু কাগজে-কলমে নয়, বাস্তব জীবনেও ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সমতা প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে।
‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দবন্ধের পরিবর্তে ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি’ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেন তিনি। তাঁর মতে, সমাজে ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক ভাষার ব্যবহার পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বাড়াতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
এ সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
পরে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মাষ্টমী মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর পার্কে গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : 08:22:01 pm, Saturday, 5 September 2026