Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে- কাজী মনিরুজ্জামান

  • Reporter Name
  • আপডেট সময় : 08:59:25 pm, Wednesday, 5 November 2025
  • 110 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির প্রাথমিকভাবে দেওয়া মনোনয়ন থেকে বঞ্চিত বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে। আমি গণতন্ত্রের জন্য স্বৈরাচার শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। গণতন্ত্র ও অর্থনীতির মুক্তির জন্য লড়াই করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নসহ দেশের উন্নয়নে কাজ করতে হবে।
ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, সবার আগে বাংলাদেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৫নভেম্বর বুধবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রূপসী কাজীবাড়ি মাঠে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন।
তিনি আরো বলেন, ২০০৮ ও ২০১৮ সালে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। ২০১৮সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। তখন স্বৈরাচার সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছাত্রলীগ ও যুবলীগ আমার বাড়ি ঘেরাও করে রেখেছিল। আমার স্ত্রীর মিছিলে হামলা চালিয়েছিল। বর্তমানে বাংলাদেশ একটি সংকটময় সময় অতিক্রম করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সভায় হঠাৎ চলে আসেন।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, এডভোকেট জাকির হোসেন, যুবদল নেতা এডভোকেট আমিরুল ইসলাম ইমন, আবু মোহাম্মদ মাসুম, আজিম সরকার, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।
সভায় মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, সকলের সঙ্গে মিলে-মিশে ঐক্যবদ্ধভাবে থাকবো। কাজী মনিরুজ্জামান মনির কাকা অভিজ্ঞ মানুষ। আমি তার হাত ধরেই নির্বাচন করতে চাই। রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করবো।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা নূর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে- কাজী মনিরুজ্জামান

আপডেট সময় : 08:59:25 pm, Wednesday, 5 November 2025