Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

শরীয়তপুরে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ৭

  • Reporter Name
  • আপডেট সময় : 12:15:04 pm, Tuesday, 4 November 2025
  • 177 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা ইউনিয়নে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় লতিফ ফকিরের বাড়ির সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম নাওডোবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (আর.এস-৬ প্রজেক্ট এলাকায়) একটি মসজিদ নির্মাণকে ঘিরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম রাজিব ফকির ও তার বাবা লতিফ ফকির, অপর পক্ষের নেতৃত্বে ছিলেন ফয়জুল মাদবর ও সাবেক চেয়ারম্যান কাশেম বেপারী।

এর আগে সোমবার সকালে বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ফয়জুল মাদবর ও কাশেম বেপারীসহ অনেকে মসজিদ নির্মাণের পক্ষে মত দেন। তবে লতিফ ফকির ও তার ছেলে রাজিব ফকির এ প্রস্তাবের বিরোধিতা করেন। অভিযোগ রয়েছে, হঠাৎ করে বৈঠকে উপস্থিত না হয়েও রাজিব ফকির আকস্মিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাশেম বেপারীকে পায়ে কুপিয়ে আহত করেন। এরপর উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয় এবং পরপর ২০ থেকে ২২টি ককটেলের বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকাবাসীর ধারণা, দুই গ্রুপের মধ্যে পূর্ব থেকেই সংঘর্ষের প্রস্তুতি ছিল।

ঘটনার পরপরই পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দা কোরবান মাদবর বলেন, “দুই-তিন মাস ধরে বিএবির জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা চলছে। মসজিদের জন্য এখানে মালসামানও এনে রেখেছে। কিন্তু শুরু থেকেই লতিফ ফকির ও তার লোকজন মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে।”

তিনি আরও বলেন, “আজ সকালে মসজিদ বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনকে নিয়ে সালিশ বসেছিল। সালিশ চলাকালীন সময় হঠাৎ লতিফ ফকিরের পক্ষের লোকজন ওভারটেক করে এসে কাশেম বেপারী ও তার লোকজনের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।”

অপরদিকে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে লতিফ ফকিরের বাড়িতে গেলে তার স্বজনরা অভিযোগ অস্বীকার করেন। তারা জানান, উক্ত জায়গায় লতিফ ফকিরের একটি ক্লাব রয়েছে, যা দীর্ঘদিন ধরে স্থানীয় যুবকদের আড্ডা ও সামাজিক কর্ম
কাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

তাদের দাবি, “কাশেম বেপারী ও তার লোকজন জোরপূর্বক সেই ক্লাব ভেঙে সেখানে ঘর তুলতে চাইছে। বিষয়টি নিয়ে আগেও একাধিকবার সালিশ হয়েছে, কিন্তু তারা তা মানেনি। আজ সকালে তারা আমাদের ওপর হামলা চালায় এবং আমাদের বাড়িঘর ভাঙচুর করে।”

লতিফ ফকিরের পরিবারের সদস্যরা আরও বলেন, “মসজিদের কথা আসলে তারা শুধু অজুহাত হিসেবে ব্যবহার করছে। আসল উদ্দেশ্য হলো জায়গাটি দখল করা ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা। এখানে আগে থেকেই মসজিদ রয়েছে, নতুন করে মসজিদ তোলার কোনো প্রয়োজন নেই।”

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি গোলাম রসুল জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

শরীয়তপুরে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ৭

আপডেট সময় : 12:15:04 pm, Tuesday, 4 November 2025