Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

মালদ্বীপে প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর, বিশ্বে প্রথম দেশ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:49:17 pm, Monday, 3 November 2025
  • 220 বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

মালদ্বীপ বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে। ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্ম নেওয়া কেউ এখন থেকে তামাকজাত দ্রব্য ক্রয়, বিক্রি বা ব্যবহার করতে পারবেন না।

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি শনিবার (১ নভেম্বর) থেকে এ আইন কার্যকর করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও “তামাকমুক্ত নতুন প্রজন্ম” গড়ে তোলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি মালদ্বীপকে বিশ্বে প্রথম দেশ হিসেবে প্রজন্মভিত্তিক তামাক নিষেধাজ্ঞা কার্যকরের মর্যাদা দিয়েছে বলেও উল্লেখ করে মন্ত্রণালয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, ধূমপানের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে সাত মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু হয়। ২০২১ সালের জাতীয় জরিপে দেখা যায়, মালদ্বীপে ১৫ থেকে ৬৯ বছর বয়সী প্রতি চারজন প্রাপ্তবয়স্কের একজনেরও বেশি তামাক ব্যবহার করেন। আর ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের মধ্যে এ হার প্রায় দ্বিগুণ।

তুলনামূলকভাবে, যুক্তরাষ্ট্রে ২০২২ সালে প্রায় ২০ শতাংশ প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করতেন, আর যুক্তরাজ্যে ২০২৩ সালে এ হার ছিল প্রায় ১২ শতাংশ।

যদিও মালদ্বীপ প্রথম দেশ হিসেবে আইনটি বাস্তবায়ন করেছে, অনুরূপ উদ্যোগ নেওয়া হয়েছিল আরও কিছু দেশে। ২০২২ সালে নিউজিল্যান্ডে পাস হয়েছিল এমনই একটি আইন, যেখানে ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ তামাক কিনতে পারবেন না বলে নির্ধারণ করা হয়েছিল।

তবে পরের বছর ক্ষমতায় আসা নতুন সরকার ওই আইনটি বাতিল করে। তাদের যুক্তি ছিল—তামাক কর থেকে সরকারের আয় বজায় রাখা ও কর হ্রাসের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। এই সিদ্ধান্তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাকবিরোধী সংগঠনগুলো তীব্র সমালোচনা জানায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

মালদ্বীপে প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর, বিশ্বে প্রথম দেশ

আপডেট সময় : 06:49:17 pm, Monday, 3 November 2025