Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 08:38:26 pm, Saturday, 1 November 2025
  • 120 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন নির্মাণাধীন চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের দশতলা ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব ভবনটির ফিনিশিং কাজের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক মাহফুজ আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

সাইট পরিদর্শনে গিয়ে সাংবাদিকরা দেখতে পান, ভবনটির ফিনিশিং কাজ চলমান ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার জানান, বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে রাকিব কাজ শেষে বালু-সিমেন্টের ওয়েস্টেজ বস্তায় ভরে জানালা দিয়ে ফেলছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে সাব-ঠিকাদারের ফোরম্যান রাসেল মিয়া দ্রুত রাকিবকে উদ্ধার করে সাভারের ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। পরে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্প দপ্তর রাতে জরুরি প্রশাসনিক সভা করে অধিকতর উন্নয়ন প্রকল্পের সব নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

প্রকল্প অফিস সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ও শ্রম সরবরাহকারী প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিল কি না— তা তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সকল সাইটে সেফটি নেট ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারকে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি বলেন, “যেহেতু এটি একটি দুর্ঘটনা, আমরা নিহতের পরিবারকে সর্বাত্মক সহায়তা করব এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।”

এদিকে সাইট ম্যানেজার জানান, পর্যাপ্ত হেলমেট ও সেফটি বেল্ট থাকা সত্ত্বেও শ্রমিকরা সেগুলো ব্যবহার করতে চান না, যা দেশের নির্মাণ খাতের একটি সাধারণ সমস্যা বলে মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : 08:38:26 pm, Saturday, 1 November 2025