Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

সাতকানিয়া সদর ইউনিয়নে শাহজাহান চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 01:22:54 am, Saturday, 11 October 2025
  • 160 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি ও হুইপ মজলুম জননেতা শাহজাহান চৌধুরীর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টায় সাতকানিয়া সদর ইউনিয়নের ডিপুটি হাট বারদোনা আল-আমিন আদর্শ দাখিল মহিলা মাদ্রাসা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতকানিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ জালাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমীর, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি ও হুইপ মজলুম জননেতা শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এনামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সম্পাদক মোঃ ইসহাক, সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হক এবং তামাকুন্ডি লেইন বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমুখ।
বক্তারা বলেন, “জনগণের আস্থা, ভালোবাসা ও ভোটের শক্তিই ইসলামী আন্দোলনের কর্মীদের অনুপ্রেরণা। শান্তি, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।”
তারা আরও বলেন, মজলুম জননেতা শাহজাহান চৌধুরীর নেতৃত্বে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “ইসলামী মূল্যবোধই একটি সুষ্ঠু, ন্যায়নিষ্ঠ ও কল্যাণমুখী সমাজ গঠনের একমাত্র ভিত্তি। আমরা চাই মানুষের জীবনে শান্তি ফিরুক, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হোক। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী আন্দোলনের বিজয় নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তন চায়। অন্যায়, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটিয়ে আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার সময় এসেছে। আমাদের সবাইকে দ্বীন ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলামী আদর্শই এই জাতির মুক্তির পথ।”
সভায় ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের স্থানীয় মুরুব্বি, ওলামায়ে কেরাম, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ইসলামী সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে নব উদ্দীপনা।
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ শাহজাহান চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিজয়ের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

সাতকানিয়া সদর ইউনিয়নে শাহজাহান চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 01:22:54 am, Saturday, 11 October 2025