Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

বিজ্ঞানী ড. মেঘনাদ সাহার ১৩২তম জন্মবার্ষিকী পালন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:27:35 pm, Tuesday, 7 October 2025
  • 121 বার পড়া হয়েছে

অরবিন্দ রায়,

বিজ্ঞানী ড. মেঘনাদ সাহার ১৩২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। মেঘনাদ সাহা ১৮৯৩ সালে ৬ অক্টোবর অবিভক্ত ভারত বর্তমান বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা শেওড়াতলী গ্রামে জন্ম গ্রহন করেন। গাজীপুর জেলার কালিয়াকৈর শেওড়াতলী ভুবনেশ্বর উচ্চ বিদ্যালয়ে মেঘনাদ সাহার ১৩২ তম জন্মবার্ষিকী পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বকশী গনমাধ্যমকে জানান, বিদ্যালয় বন্ধ থাকার পরও সোমবার মেঘনাদ সাহার জন্মদিনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেঘনাথ সাহার বাবার নাম জগন্নাথ সাহা মায়ের নাম ভুবনেশ্বরী সাহা। মেঘনাদ বাবা মায়ের পঞ্চম সন্তান ছিলেন। তার বাবা ছিলেন একজন মুদি দোকানার।
শেওড়াতলী গ্রামের টোলে মেঘনাদ সাহার তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে সুযোগ ছিল। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা তার ইতিহাস ও গণিতের মেধার কথা পিতাকে অবগত করলে আর পিতা তাকে পড়ানোর চিন্তা ভাবনা করেন। পরে তাকে শিমুলিয়া মধ্য ইংরেজি বিদ্যালয় ( ব্রিটিশ আমলে চতুর্থ ও পঞ্চম শ্রেনি পড়ার স্কুল) ভর্তি করে দেয়। শেওড়াতলী গ্রাম থেকে তার স্কুলের দূরত্ব ছিল ৭ মাইল। প্রতিদিন এত দূর যাতায়াত করা তার পক্ষে কষ্টকর হয়ে পড়ে । মেঘনাদ সাহার বাবা জগন্নাথ সাহার আর্থিক সমস্ত তেমন ভালো ছিল না। পঞ্চম শ্রেণী শেষ পরীক্ষায় তিনি ঢাকা জেলার মধ্যে প্রথম স্হান লাভ করে বৃত্তি পান।
১৯০৫ সালে ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি হন। সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলনকে গিয়ে সারাবাংলা উত্তাল হয়েছিল। ছিল তৎকালীন গভর্নর ব্যামফিল্ড ফুলার বিদ্যালয় পরিদর্শনে আসেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দেবার কারনে মেঘনাদ সাহা কে স্কুল থেকে বের করে দেয়া হয়। পরে একজন শিক্ষক তাকে কিশোরীলাল জুবিলি হাই স্কুলে ভর্তি করে বিনা বেতনে পড়ার সুযোগ করে দেন।
১৯০৯ সালে পূর্ববঙ্গের সমস্ত বিদ্যালয়ের মধ্যে এন্ট্রন্স পরীক্ষায় প্রথম স্হান অধিকার করেন। পরে তিনি ঢাকা কলেজে বি বিভাগে ভর্তি হন। আই এস সি পরীক্ষায় তিনি তৃতীয় স্হান অর্জন করেন।
১৯১১ সালে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে গনিতে অর্নাস ভর্তি হন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯১৩ সালে গনিতে সম্মান সহ স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯১৫ সালে ফলিত গনিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯২৮ সালে তার সমস্ত গবেষণার ফলাফল একএ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডক্টর অব সায়েন্স ডিগ্রির জন্য আবেদন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেঘনাদ সাহা কে ১৯১৯ সালে ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রাদান করেন। তিনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। পরে তিনি ইংল্যান্ড ও জার্মানীতে গবেষণার সুযোগ পান।

মেঘনাদ সাহা ১৯২৭ সালে রয়্যাল সোসাইটি ফলো হন। ১৯৩৩ সালে শুরু করেন ভারতীয় পদার্থ বিজ্ঞানীদের সংগঠন ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটি। ১৯৩৪ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ১৯৩৭ সালে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ সাইন্সের সভাপতি নির্বাচিত হন। ১৯৫০ সালে প্রতিষ্ঠা করেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়াস ফিজিক্স যা বর্তমানে সাহা নিউক্লিয়াস অফ নিউক্লিয়াস ফিজিক্স নামে পরিচিত। ১৯৫২ সালে মেঘনাদ সাহা ভারতীয় লোকসভার নির্বাচনে কলকাতা পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ সদস্য নির্বাচিত হন।

আমরা আজ ভুলতে বসেছি বাঙ্গালী বিজ্ঞানী মেঘনাদ সাহার কথা। মেঘনাদ সাহার জন্মভূমিতে নামে মাএ জন্মদিন পালন করা হয়। এলাকাবাসীর দাবি বাংলাদেশের পাঠ্যপুস্তকে মেঘনাদ সাহার নাম যুক্ত করা হোক। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হোক মেঘনাদ সাহার জন্মদিন ও মৃত্যু বার্ষিকী। ১৯৫৬ সালের ১৬ ফেরুয়ারী ৬২ বছর বয়সে ভারতে তিনি মৃত্যু বরন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

বিজ্ঞানী ড. মেঘনাদ সাহার ১৩২তম জন্মবার্ষিকী পালন

আপডেট সময় : 08:27:35 pm, Tuesday, 7 October 2025