Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

নারায়ণগঞ্জের লিংক রোডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, উত্তেজিত জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:26:30 pm, Tuesday, 7 October 2025
  • 139 বার পড়া হয়েছে

এস এম রনি,

নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত জনতা বাস ভাঙচুর, চালক-হেলপারকে মারধর এবং একটি বাসে অগ্নিসংযোগ করে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।৬ অক্টোবর, সোমবার দুপুর ২টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ক্যামব্রিয়ান স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী মোঃ মোজাম্মেল (৫৫) ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে এবং আরও দুইজন—অটোরিকশা চালক মোঃ রানা বাবু (৪৫) ও যাত্রী মোঃ আনিসুর রহমান (৩৮)—কে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি ভাঙচুর করে এবং চালক ও হেলপারকে গণপিটুনি দেয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরে নিহত মোজাম্মেলের লাশ বাড়িতে আনা হলে তার এলাকার লোকজন জেলখানার সামনে রাস্তা অবরোধ করে। এ সময় তারা নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ‘মৌমিতা’ বাস ভাঙচুর করে, বাসের টায়ারে আগুন ধরিয়ে রাস্তা সম্পূর্ণ অবরোধ করে দেন। এক পর্যায়ে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। এতে পুরো রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।ঘটনার খবর পেয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সাথে জড়িত বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

নারায়ণগঞ্জের লিংক রোডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, উত্তেজিত জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময় : 08:26:30 pm, Tuesday, 7 October 2025