Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মানবসম্পদ তৈরীতে শিক্ষকরা ভূমিকা রাখছেন – বিভাগীয় কমিশনার

  • Reporter Name
  • আপডেট সময় : 09:24:52 pm, Sunday, 5 October 2025
  • 110 বার পড়া হয়েছে

শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি:

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, মানবসম্পদ তৈরীতে শিক্ষকরা ভূমিকা রাখছেন। তাই শিক্ষকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রতিটি মানুষই ইউনিক। প্রতিটি মানুষের ইউনিক কারেক্টার আছে। সামাজিক পরিবর্তনে শিক্ষকদের চেইঞ্জ মেকার উল্লেখ করে তিনি বলেন, বাদশাহ আলমগীর থেকে শুরু করে ভ্লাদিমির পুতিন, রিসেপ তাইয়েপ এরদোগান সকলেই শিক্ষকদের গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, বিগত সময়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটিতে বিতর্কিত মানুষকে প্রবেশ করানো হয়েছে যাদের একমাত্র লক্ষ্য ছিল অবৈধ অর্থ উপার্জন। শুধু তাই নয় সে সময়ে শিক্ষকদের ক্রীতদাস বানানো হয়েছিল। ফ্যাসিবাদী আমলের নির্বাচনে শিক্ষকদের গোলামের মত ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, আত্মমর্যাদাশীল জাতি গঠন করতে হলে সেই বৃত্তটাকে ভাঙতে হবে। সম্মিলিতভাবে দেশ পাল্টাতে হবে। স্কুলের ক্লাসরুমে একজন জমিদারের ছেলে এবং রিক্সা ড্রাইভারের ছেলে সমানভাবে বসবে। পিতার পেশা নিম্নমানের বলে সন্তানকে যেন মাথা নিচু না করতে হয়।
বিভাগীয় কমিশনার রোববার সকালে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন,সিলেট আয়োজিত রেলি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম। সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ হায়াতুল ইসলাম আকঞ্জী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জামাল উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সামিউল আহসান, সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদুল হাসান, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরের জামান চৌধুরী, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেপি বেগম প্রমুখ।

সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ডক্টর দিলশাদ চৌধুরী ও সিলেট এমসি কলেজের অধ্যাপক শেখ নজরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেন, শিক্ষকতা একটি অনন্য পেশা। শিক্ষকরা দক্ষ জনসম্পদ তৈরীতে কাজ করছেন। তিনি বলেন, শিক্ষা শুধু চাকরির জন্য নয়, মানুষের জীবন পরিবর্তনের জন্য। বর্তমান সময়ে টেকনোলজি বেইজড শিক্ষা অপরিহার্য। নতুন প্রজন্মকে প্রযুক্তির জ্ঞানের পাশাপাশি নৈতিকতার জ্ঞানে শিক্ষিত করতে হবে। তিনি বলেন, A Teacher Never Retired, Teacher Always Teacher. তিনি শিক্ষকদের জন্য শিক্ষক কল্যাণ ট্রাস্ট গঠনের আশাবাদ ব্যক্ত করে বলেন, ভালো শিক্ষকদের সহযোগিতায় আমরা সবসময় থাকবো। তিনি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী

মানবসম্পদ তৈরীতে শিক্ষকরা ভূমিকা রাখছেন – বিভাগীয় কমিশনার

আপডেট সময় : 09:24:52 pm, Sunday, 5 October 2025