
মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিন চালিত নৌকা ডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তার নাম তন্ময় (১০)। এর আগে শুক্রবার সকালে অঙ্কিতা রানী দাস (৪) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
শনিবার (০৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ঘাটাখালি নদীর বরিয়াবহ
এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে পরিবারসহ একটি ইঞ্জিন চালিত নৌকায় আসেন তারা। এসময় অপর একটি নৌকার সাথে ধাক্কা লেগে নৌকাটি উল্টে ডুবে যায় । নৌকায় শিশুসহ ১৮ জন লোক ছিল। অন্যরা সবাই সাঁতারকেটে তীরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

























