Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

সুন্দরগঞ্জে অজ্ঞত রোগে একই গ্রামের ১১ জন আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:32:17 pm, Friday, 3 October 2025
  • 147 বার পড়া হয়েছে
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস কাটাকাটি করায় একই গ্রামের ১১ জন অজ্ঞত রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
কিশামত সদর গ্রামের ইউপি সদস্য মো. হাফিজার রহমান জানান, গত সোমবার ওই গ্রামের মাহবুর রহমানের একটি অসুস্থ গরু স্থানীয়রা জবাই করে ভাগাভাগি করে নেন। এ কাজে অন্তত ১১ জন অংশ নেন। চারদিন পর তাদের শরীরে ফোসকা, মাংস পচে যাওয়া এবং হাত, মুখ, চোখ ও নাকে অস্বাভাবিক ক্ষতের মতো উপসর্গ দেখা দেয়। আক্রান্তদের মধ্যে মোজা মিয়া, মোজাফফর মিয়া, শফিকুল ইসলাম ও মাহবুর রহমানের অবস্থা বেশি গুরুতর। বর্তমানে তারা গাইবান্ধার রাবেয়া ক্লিনিক এন্ড হাসপাতালে ভর্তি আছেন।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী পীরগাছা উপজেলায় গরু-ছাগলের মাঝে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব রয়েছে। সেখান থেকে এ রোগ সুন্দরগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ঘাঘট ও তিস্তা নদীবেষ্টিত বামনডাঙ্গা, সর্বানন্দ, তারাপুর, বেলকা ও পৌরসভা এলাকায় অ্যানথ্রাক্স দেখা দিয়েছে। ইতোমধ্যে এসব এলাকায় টিকা প্রদান করা হয়েছে। কর্মকর্তারা জানান, অ্যানথ্রাক্সে আক্রান্ত পশু জবাই করলে বা পরিচর্যা করলে মানুষের মধ্যেও এ রোগ ছড়াতে পারে। তাই আক্রান্ত পশু কোনো অবস্থাতেই জবাই না করার জন্য সতর্ক করা হয়েছে।
আক্রান্ত মাহবুর রহমান বলেন, প্রায় ১০ দিন আগে তার একটি গরু অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও অবস্থার অবনতি হলে গত সোমবার গরুটি জবাই করা হয়। জবাই কাজে যারা অংশ নিয়েছিলেন, তারা সবাই এ রোগে আক্রান্ত হয়েছেন।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক বলেন, উপজেলার বেশ কিছু এলাকায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে পৌরসভায় ২টি গরু মারা গেছে। সাহাবাজ এলাকায়ও অ্যানথ্রাক্স ধরা পড়ায় সেখানে টিকা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের কাছে ১৩ হাজার ডোজ টিকা মজুত রয়েছে এবং আরও চাহিদা পাঠানো হয়েছে। তিনি জানান, আক্রান্ত পশুর মাংস খেলে মানুষের রোগ হওয়ার সম্ভাবনা নেই, তবে পশু পরিচর্যার সময় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, বেলকা ইউনিয়ন থেকে ৪-৫ জন অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের গাইবান্ধা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি বলেন, আক্রান্ত পশুর সংস্পর্শে আসলেই মানুষের মধ্যে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়তে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

সুন্দরগঞ্জে অজ্ঞত রোগে একই গ্রামের ১১ জন আক্রান্ত

আপডেট সময় : 07:32:17 pm, Friday, 3 October 2025