
এস এম রনি,
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ী আল্ আকসা মসজিদ সংলগ্ন এলাকায় ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, জাকের পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় শুরু হওয়া এই জনসভা আয়োজন করে জাকের পার্টি ষোলঘর ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টির ছাত্রফ্রন্টের সভাপতি তুষার আহমেদ কুতুব।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:জাকের পার্টি ইসলামী ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সারোয়ার মোহাম্মদ সানি।মুন্সীগঞ্জ-১(শ্রীনগর-সিরাজদিখান) আসনে জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সহ-সভাপতি এস. এম. মহিউদ্দিন।জাকের পার্টি মহিলা ফ্রন্ট, শ্রীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদিকা শাহিনুর খাতুন শীলা।ছাত্রীফ্রন্ট নেত্রী লিমা বেগম।ছাত্রীফ্রন্ট উপজেলা শাখার সভানেত্রী শারমিন শৈলী
জাকের পার্টি যুবফ্রন্ট মুন্সীগঞ্জ জেলা সভাপতি রুহুল আমিন
জাকের পার্টি শ্রীনগর উপজেলা সভাপতি মোস্তফা শেখ। যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট মুন্সীগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রিয়েল খান।ছাত্রফ্রন্ট, শ্রীনগর সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ মোসলেম দেওয়ান প্রমুখ।
বক্তারা দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জাকের পার্টির ভূমিকা তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান।
সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখা যায়।
এই আয়োজনের মাধ্যমে শ্রীনগরে জাকের পার্টির সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার একটি দৃশ্যমান প্রতিফলন ঘটেছে।

























